বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহ শেষে প্রবল বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ তৈরি হচ্ছে। আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেখানে। যা সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির কারণ হবে। কোথায় কেমন বৃষ্টি হবে জানাল হাওয়া অফিস।
একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। একটি নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে হরিয়ানা উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে একটি নিম্নচাপ নতুন করে জন্ম নিচ্ছে। যার জেরে বৃষ্টি হবে। প্রবল বৃষ্টি হবে অনেক জায়গায়।
সপ্তাহ শেষে ভাসাবে সেই নিম্নচাপের বৃষ্টি। তবে আবহাওয়া দফতর এটাও পরিস্কার করে দিয়েছে যে যতই বৃষ্টি হোক না কেন যে ভ্যাপসা গরম রয়েছে তার থেকে রেহাই পাওয়া যাবেনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে রেহাই নেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিম অংশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতেও। প্রবল বৃষ্টি হবে সেখানে।
সপ্তাহ শেষে এই বৃষ্টি হবে। যে তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান ও বীরভূম। এই ২ জেলায় ভারী বৃষ্টি হবে শুক্রবার। শনিবার ভারী বৃষ্টির মুখে পড়তে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তার জেরেই বৃষ্টি হবে। কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের বাকি যে জেলা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।











