State

বাংলা থেকে বর্ষা কবে বিদায় নেবে, পুজোর আগেই কী বর্ষা বিদায় নিচ্ছে

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় পর্ব চলছে। দেশের অনেক অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। বাংলা থেকে কবে বিদায় তারও ইঙ্গিত পাওয়া গেল।

খাতায় কলমে ভারত থেকে বর্ষা বিদায় নিয়েছে ৩০ সেপ্টেম্বরই। কিন্তু বাস্তবে দেশের পুরো অংশ থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবরের মধ্যভাগও পার করে যায়। বাংলা থেকেই হিসাব অনুযায়ী বর্ষা বিদায়ের দিন ১০ অক্টোবর।

কিন্তু প্রতিবছর সে দিনেই যে বর্ষা বিদায় নেবে এমনটা নয়। এবার আবহাওয়া দফতর তাদের রিপোর্টে একটি চিত্র সামনে এনে বিষয়টি পরিস্কার করেছে। যেখানে বর্ষা বিদায়ের সম্ভাব্য দিন এবং ঠিক কবে কোথা থেকে বর্ষা বিদায় নিচ্ছে তা পরিস্কার করা হয়েছে।

সেই অনুযায়ী বাংলার প্রায় কাছে পৌঁছে গেছে বর্ষা বিদায় পর্ব। বর্ষার বাংলা থেকে বিদায় নেওয়ার সময় খাতায় কলমে ১০ অক্টোবর হলেও বর্তমানে বিদায়ের গতিপ্রকৃতি দেখে আবহবিদেরা মনে করছেন বাংলা থেকে বর্ষার পাততাড়ি গোটাতে প্রায় ১৪ অক্টোবর হয়ে যেতে পারে।

১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় বাংলা থেকে হয়ে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। আবহাওয়া দফতর যে চিত্র প্রকাশ করেছে তাতে বাংলা সহ আরও বড় অংশ ধরে বঙ্গোপসাগরের একটা অংশ পর্যন্ত বর্ষা বিদায় হয়ে যাবে ১৫ অক্টোবরের মধ্যে।

সেটাই হবে এমনটা নাও হতে পারে। তবে সেই আনুমানিক সময় ধরে চললেও বাংলা থেকে বর্ষা বিদায় তার আগেই হয়ে যাবে। এদিকে বৃষ্টি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে।

কিছু কিছু জায়গায় আচমকা ঝমঝম করে বৃষ্টি নামছে ঠিকই, তবে তা ওই এলাকায় তৈরি হওয়া মেঘ থেকে বৃষ্টি বলেই স্পষ্ট করছেন আবহবিদেরা।

Show Full Article