SciTech

১ হাজার বছরে এমন এল নিনো হয়নি, সামনের কয়েক মাসে প্রকৃতির অন্য রূপ অপেক্ষা করছে

এল নিনো নিয়ে সতর্কতা শুরু হয়ে গেছে। যত শীত এগোচ্ছে ততই চিন্তা বাড়ছে। বিশেষজ্ঞেরা মনে করছেন গত ১ হাজার বছরেও এমন এল নিনো মানবসভ্যতা দেখেনি।

এল নিনো যে এবার শক্তিশালী হতে চলেছে তা জুন মাসে তার সক্রিয়তা তৈরি হওয়ার আগে থেকেই বিশেষজ্ঞেরা সতর্ক করছিলেন। প্রথমে তাঁরা মনে করছিলেন গত ১৫০ বছরে এমন এমন ভয়ানক এল নিনো দেখেননি বিশ্ববাসী। কিন্তু সেপ্টেম্বরে পৌঁছে তাঁরা বক্তব্য বদল করেছেন।

এখন বিশেষজ্ঞদের মনে হচ্ছে ১ হাজার বছরেও এমন এল নিনো মানবসভ্যতা দেখেনি। এবার সুপার এল নিনো এতটাই ভয়ংকর হতে চলেছে।

এমনিতেই ইউরোপ ও আমেরিকায় প্রবল তাপপ্রবাহ চলেছে। যা পরিস্থিতি জটিল করেছিল। অনেক নদীর জল শুকিয়ে যেতে থাকে। ভারতেও বর্ষার ওপর প্রভাব ফেলেছে এল নিনো।

এদিকে সেপ্টেম্বর মানে এল নিনো তার চরম রূপের আরও কাছে পৌঁছে গেছে। কারণ নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে এল নিনো সবচেয়ে ভয়ানক হয়ে উঠতে চলেছে।

যার প্রভাবে আমেরিকার ৬টি রাজ্যে অতি ভয়ংকর তুষারপাত দেখা যেতে চলেছে। আর বাকি জায়গায় তুষারপাত আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিশ্বের নানা প্রান্তে কোথাও বন্যা তো কোথাও খরা পরিস্থিতি মাথাচাড়া দেবে। ভারতে বর্ষার ওপর যেমন এল নিনো সক্রিয়তা প্রভাব ফেলেছে তেমনই আবার ভারতের বেশ কয়েকটি জায়গায় অস্বাভাবিক গরম দেখতে পাওয়া যাচ্ছে।

স্বাভাবিক ঋতুচক্রের প্রভাব এবার অনুভূত হবেনা বলেই মত বিশেষজ্ঞদের। বরং এবার কতটা গরম শীতকালে সহ্য করতে হবে সেটাই বড় প্রশ্ন।

Show Full Article