National

ভারতে সুপার এল নিনো-র ফল কি হবে, রিপোর্ট দেখে রাতের ঘুম উড়ল অনেকের

সুপার এল নিনো-র বিশ্বজুড়ে ফল ভয়ংকর হতে চলেছে। ভারতে কি হতে পারে তার একটি রিপোর্ট সামনে এসেছে। যা রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এল নিনো একটি প্রাকৃতিক বিষয়। যা ঘুরে ঘুরে আসে। কিন্তু এবার এল নিনো অন্য রূপ দেখাতে চলেছে। যা এর আগে দেখা যায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই এল নিনো-কে সুপার এল নিনো বলেই ব্যাখ্যা করছেন তাঁরা।

এই সুপার এল নিনো-র ফল বিশ্ববাসীকে ভুগতে হবে। একটি রিপোর্ট বলছে সুপার এল নিনো বিশ্বজুড়ে এমন এক গরম তৈরি করবে যার জেরে ৪ লক্ষ ৫১ হাজার মানুষের জীবন চলে যাবে। এই সংখ্যার একটা অংশ ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য।

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের ওই রিপোর্টই জানাচ্ছে ভারতে এই প্রাণ যাওয়ার সংখ্যাটা ১৫ হাজার ৮০০ হতে পারে। মানে প্রায় ১৬ হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে সুপার এল নিনো।

এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এল নিনো দেখতে চলা বিশ্বে এর জেরে কোথাও খরা পরিস্থিতি তৈরি হবে, কোথাও অতি বন্যা হবে আবার কোথাও জঙ্গলের পর জঙ্গল আগুনে ছারখার হয়ে যাবে। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রশাসন তো ইতিমধ্যেই এল নিনো-র বিরূপ প্রভাব থেকে সেখানকার মানুষকে রক্ষা করার জন্য সেখানে জরুরি অবস্থা জারি করেছে।

বিশেষজ্ঞেরা আরও এক বিষয় নিয়ে চিন্তিত। তাঁরা মনে করছেন এই সুপার এল নিনোর হাত ধরে বিশ্বজুড়ে তাপমাত্রার পরিবর্তন হবে। গরম বাড়বে। আর তা সামনের ২০ বছর স্থায়ী হবে। এটাই হবে নিউ নর্মাল তাপমাত্রা।

Show Full Article