National

টোল প্লাজায় গাড়ি থামানোর দরকার নেই, ভারতে শুরু হল একদম নতুন সুবিধা

রাস্তায় অনেকসময় টোল প্লাজা পড়ে। সেখানে গাড়ি একবার দাঁড়ায়। ফাস্ট্যাগ দিয়ে টোল আদায় হয়। এবার দেশে এমন টোল প্লাজা তৈরি হল যেখানে গাড়ি দাঁড়াবে না।

রাস্তায় বিশেষত হাইওয়েতে যাঁরা গাড়ি নিয়ে যাতায়াত করেন তাঁরা জানেন অনেকসময় টোল প্লাজায় গাড়ি দাঁড় করাতে হয়। সেখানে আগে নগদ অর্থে টোলের টাকা মেটাতে হত। এখন আধুনিক ব্যবস্থায় ফাস্ট্যাগ স্টিকার গাড়িতে থাকলে সেখান থেকেই ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় হয়ে যায়।

কিন্তু সেক্ষেত্রেও গাড়ি দাঁড় করাতে হয়। ডিজিটালি টাকা আদায় পদ্ধতি সম্পূর্ণ হলে নিজে থেকেই গেট খুলে যায়। গাড়ি এগিয়ে যায় গন্তব্যের দিকে। এই সময়টাও আর নষ্ট করতে হবেনা। মুম্বই দিল্লি হাইওয়ে ৪৮ নম্বর জাতীয় সড়কে এবার একটি এমন টোল প্লাজা চালু হল যা ভারতে প্রথম।

ভারতে এই প্রথম এমন কোনও টোল প্লাজা চালু হল যেখানে গাড়ি আর দাঁড় করাতে হবেনা। সেটি সোজা বেরিয়ে যাবে। সেই চলন্ত গাড়ির নম্বর প্লেট এবং ফাস্ট্যাগ একসঙ্গে বুঝে নেবে একটি এআই ব্যবস্থা। যা টোল প্লাজাটিতে থাকছে।

সেখান থেকেই প্রয়োজনীয় টোলের অঙ্ক কাটা হয়ে যাবে। ব্যাঙ্ক থেকে টোল প্লাজার টাকা বাদ হয়ে যাবে। এজন্য অতি শক্তিশালী ক্যামেরা লাগানো থাকবে টোল প্লাজায়।

সুরাট ও ভারুচের মধ্যে চোরিয়াসি টোল প্লাজায় এই ব্যবস্থা চালু হল। যা ভারতে প্রথম। গত ২ ফেব্রুয়ারি থেকে এই নতুন ব্যবস্থার পরীক্ষা চলছিল। অবশেষে তা কার্যকরি করে দেওয়া হল।

আগামী দিনে ভারতের ১ হাজার ৫০টি টোল প্লাজায় এই ব্যবস্থা চালু করার পথে হাঁটছে সরকার। যা মানুষের যাত্রাপথে কোনও বাধা তৈরি করবেনা। টোল প্লাজায় সময় নষ্ট হবেনা। আবার টোলও নিময় মাফিক কাটা হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *