Feature

ভূতুড়ে গ্রামের পাশেই অবস্থিত দেশের একমাত্র হলুদ শহর, নামটা বাঙালির খুব চেনা

এটিই দেশের একমাত্র হলুদ শহর। যা বাঙালির আবার একটু যেন বেশিই চেনা। সে শহর নানা কারণে বিখ্যাত। যার কাছেই রয়েছে একটি ভূতুড়ে গ্রাম।

ভারতে বিখ্যাত অনেক শহরই রয়েছে। এ শহরটিও পরিচিত। তবে যত না ভারতবাসীর কাছে পরিচিত, তার চেয়ে একটু বেশি হলেও বাঙালির কাছে পরিচিত। কারণ বাঙালির এ শহরে ঘুরতে যাওয়া কেবল সেই শহর দেখতে নয়, অন্য কারণেও পছন্দ করে।

এ শহরটির কাছেই রয়েছে একটি ভূতুড়ে গ্রাম। আবার এর কাছেই রয়েছে ভারত পাকিস্তান সীমান্ত। এবার কি নামটা বোঝা যাচ্ছে? অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে জয়সলমীরের কথা বলা হচ্ছে।

বাঙালির কাছে জয়সলমীর কেবল রাজস্থানের একটি শহর নয়, বরং সোনার কেল্লার শহর। সোনার কেল্লা নামটার সঙ্গে বাঙালির পরিচয় আজকের নয়। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমা বহু বাঙালিকেই জয়সলমীর সম্বন্ধে ধারনা দিয়েছিল।

এরপর বহু বাঙালিই সোনার কেল্লা দেখতে জয়সলমীরে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন। জয়সলমীরে পৌঁছলে বাঙালি পর্যটক দেখলে স্থানীয়রা এবং গাইডরা তাঁদের সোনার কেল্লা দেখানোর কথাই বলে থাকেন।

এই জয়সলমীরকেই ভারতের হলুদ শহর বলা হয়। কারণ এখানকার হলুদ বেলেপাথর। যা এখানকার কেল্লাকে একটা স্বর্ণ আভায় ভরে রাখে। যার হাত ধরেই সত্যজিৎ রায়ের উপন্যাসের নামকরণ সোনার কেল্লা। জয়সলমীর জুড়ে এই হলুদ বেলেপাথরের বহুল ব্যবহার এবং আধিক্য এই শহরকে ভারতের হলুদ শহরের তকমা দিয়েছে।

জয়সলমীরে যে পাথরের জিনিসপত্র পাওয়া যায় তাও এই হলুদ বেলেপাথর দিয়েই তৈরি হয়। জয়সলমীরের কাছে রয়েছে ভারত পাকিস্তান সীমান্ত। আবার জয়সলমীরের কাছেই রয়েছে কুলধারা নামে গ্রামটি। যেখানে কেউ থাকেন না। যে গ্রাম দেশের অন্যতম ভূতুড়ে গ্রাম হিসাবে পরিচিত। আর সেই ভূতুড়ে গ্রাম দেখতে বহু পর্যটক হাজির হন সেখানে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *