National

প্রেমিকার জন্য ছোলা বাটোরা কিনতে বেরিয়ে স্ত্রীর হাতে পাকড়াও যুবক

প্রেমিকার ইচ্ছে হয়েছিল ছোলা বাটোরা খাওয়ার। সেই ছোলা বাটোরাই তাঁদের গোপন অভিসারে জল ঢেলে দিল। প্রেমিকার ইচ্ছাপূরণ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক।

গেস্ট হাউসটা একটা বাজারের মধ্যে। সেই গেস্ট হাউসেই প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন এক যুবক। যুবক বিবাহিত। স্ত্রী জানতেন সকালে অফিসে বার হন স্বামী। কিন্তু অভিযোগ, অফিসের নাম করে অনেক ক্ষেত্রেই অজয় নামে ওই যুবক প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতেন।

একসঙ্গে নিভৃতে সময় কাটাতেন। সেভাবেই সেদিনও তিনি ওই গেস্ট হাউসে প্রেমিকার সঙ্গে একান্তে কাটাচ্ছিলেন। বাড়িতে কেউ কিছু জানত না। কিন্তু কোনওভাবে অজয়ের স্ত্রী কবিতার কাছে খবর পৌঁছয় যে তাঁর স্বামী অন্য মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন।

কোথায় তাঁর স্বামী রয়েছেন তার খবর পেয়ে কবিতা তাঁর পরিবারের লোকজনকে নিয়ে হাজির হন সেখানে। আর ঠিক তখনই ছোলা বাটোরা কিনতে গেস্ট হাউস থেকে বেরিয়েছিলেন অজয়। কিনেছিলেন ২টি প্লেট। কবিতার দাবি দ্বিতীয়টি ছিল অজয়ের প্রেমিকার জন্য। প্রেমিকা চেয়েছিলেন বলেই অজয় ছোলা বাটোরা কিনতে বার হন।

কবিতা সোজা গিয়ে বাজারের মধ্যেই অজয়কে পাকড়াও করেন। জানতে চান দ্বিতীয় ছোলা বাটোরা কার জন্য? স্বামীকে মারধরও করেন। অজয় যদিও কোনও মহিলার সঙ্গে থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

অজয়ের উল্টে দাবি বাড়িতে অশান্তির জন্যই তিনি এখানে চলে আসেন। কিন্তু তাঁর স্ত্রীর একটি প্রশ্নের সদুত্তর অজয় দিতে পারেননি। ২ প্লেট ছোলা বাটোরা কার জন্য? ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের ব্রিজঘাটে। বিষয়টি পরে পুলিশের হস্তক্ষেপে মিটমাট হয়।

Show Full Article