SciTech

ধুমধাম না হলেও পালিত হল মঙ্গলগ্রহে নববর্ষ, কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে লাল গ্রহ

পৃথিবীতে ৩১ ডিসেম্বর রাত মানেই নিউ ইয়ার উদযাপন। মঙ্গলগ্রহে এখন হয় নিউ ইয়ার। লাল গ্রহে কীভাবে স্থির হয় কবে পালিত হবে নববর্ষ।

৩০ সেপ্টেম্বর হল লাল গ্রহে নিউ ইয়ার উদযাপন। যা ধুমধাম করে পালিত হওয়ার উপায় নেই। কারণ সেখানে কেউ থাকেনা। তবে বিজ্ঞানীরা তা পালন করেন। আর বিজ্ঞানীরাই স্থির করেছেন কবে হবে মঙ্গলগ্রহের হ্যাপি নিউ ইয়ার। এ বছর যা ৩০ সেপ্টেম্বর পড়ল।

মঙ্গলগ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৬৮৭ দিন। তবে এই দিন কিন্তু মঙ্গলের দিন নয়। পৃথিবীর হিসাবে একদিন। মানে পৃথিবীর দিন। কিন্তু পৃথিবীর একদিন আর মঙ্গলের একদিন সমান নয়।

মঙ্গল তার কক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ২৪ ঘণ্টা ৩৯ মিনিট। মানে পৃথিবীর একদিনের চেয়ে একটু বেশি সময় লাগে মঙ্গলের একদিন হতে।

মঙ্গল যখন সূর্যকে প্রদক্ষিণ করছে, তখন তার একদিন ধরেই হিসাব বাঞ্ছনীয়। সেভাবে দেখলে কিন্তু মঙ্গলের একদিন হিসাবে লাল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেয় ৬৬৮ দিন।

এবার ৩০ সেপ্টেম্বর পালিত হল মঙ্গলের নববর্ষ কারণ এদিন থেকে মঙ্গলগ্রহের উত্তর গোলার্ধে বসন্ত শুরু হয় আর দক্ষিণ গোলার্ধে শুরু হয় শরৎকাল। বিজ্ঞানীরা তাই এই সময়কে বেছে নিয়েছেন মঙ্গলের বছর শেষ এবং নতুন বছর শুরুর সময় হিসাবে।

পৃথিবীর ১ বছর সকলে মনে রাখেন। কিন্তু সৌরমণ্ডলে যতগুলি গ্রহ রয়েছে তার প্রতিটিরই কিন্তু নববর্ষ রয়েছে। কারণ সূর্যকে একবার প্রদক্ষিণ করলেই এক বছর শেষ। শুরু নতুন বছরের।

Show Full Article