State

সদ্যোজাতের মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহস্থের বাড়িতে ডাকাতি

৪ মাসের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে চম্পট দিল গামছা দিয়ে মুখ ঢাকা ডাকাতদল। ৭ ভরি সোনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে গেছে তারা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ির তারানগর এলাকায়। এখানেই স্ত্রী ও ৪ মাসের সন্তানকে নিয়ে বাস অনিমেষ দাসের। অভিযোগ শুক্রবার রাতে তাঁদের বাড়িতে আচমকা ঢুকে আসে গামছা দিয়ে মুখ ঢাকা কয়েকজনের ডাকাতদল। এসেই তারা দাস দম্পতির ৪ মাসের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে মারার হুমকি দেয়। তারপর বাড়ির সকলকে একটা ঘরে বন্ধ করে নিশ্চিন্তে লুঠপাট চালায়। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *