বাংলার বড় প্রাপ্তি, পণ্যপরিবহনকে মাথায় রেখে ভারতীয় রেল দিচ্ছে নতুন উপহার
বাংলার শিল্প মানচিত্রে এক নতুন সুবিধা যুক্ত করতে চলেছে ভারতীয় রেল। যা বাংলার বড় প্রাপ্তি। একটি অংশে পণ্যপরিবহনকে আরও শক্তিশালী করতে চলেছে রেলের এই উদ্যোগ।
বাংলায় তৈরি হচ্ছে একটি নতুন পণ্যপরিবহন লাইন। যা এমন জায়গায় তৈরি করা হচ্ছে যা লোহা এবং কয়লা পরিবহণের ছবিটাই বদলে দেবে। দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন পুরুলিয়ার আদ্রা ও জয়চণ্ডীপাহাড়ের মধ্যে একটি ১১ কিলোমিটারের লাইন তৈরি করছে রেল। খরচ হবে ২৭২ কোটি টাকা।
এই ১১ কিলোমিটার লাইন হবে বাইপাস লাইন। যা একটি তৃতীয় লাইন হিসাবে তৈরি করা হচ্ছে। যে লাইন দিয়ে কেবল পণ্যপরিবহন করা হবে।
পণ্য নিয়ে পণ্যবাহী ট্রেন যেতেও পারবে। আবার আসতেও পারবে। এতে এখানকার লোহা ও কয়লা দ্রুত সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। শিল্পাঞ্চলে পৌঁছে যাবে তাড়াতাড়ি।
এই নতুন পণ্যবাহী ট্রেনের জন্য আলাদা করে দেওয়া লাইন তৈরি হলে আদ্রা থেকে আসানসোল এবং দুর্গাপুরে ইস্পাত কারখানায় লৌহ আকরিক পৌঁছে দেওয়ায় সুবিধা হবে।
এই লাইন তৈরি হলে কিছুটা সড়কপথে লৌহ আকরিক ও কয়লা নিয়ে যাওয়ার ঝক্কি আর থাকবেনা। ফলে অনেক দ্রুত ও অনেক সহজে কারখানায় পৌঁছবে কাঁচামাল।
এই লাইন তৈরি হলে আদ্রা ও জয়চণ্ডীপাহাড়ের মধ্যে পণ্যপরিবহন আগামী দিনে অনেক বেশি শক্তিশালী ও সুগম হবে বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। যা পশ্চিমবঙ্গের সার্বিক শিল্প মানচিত্রের জন্যও বড় পাওনা হবে। এই এলাকায় শিল্পের জন্য পণ্যপরিবহন এই সুবিধা তৈরি হলে আরও অনেকটা বেড়ে যাবে।











