State

ভোল বদলে যাচ্ছে বাংলার এই রেলস্টেশনের, পাবে উত্তরপূর্বের গেটওয়ের স্টেশনের মর্যাদা

বাংলার বড় প্রাপ্তি। আমূল বদলে যেতে চলেছে একটি পরিচিত রেলস্টেশন। যা আগামী দিনে উত্তরপূর্বের গেটওয়ের মর্যাদা পেতে চলেছে।

বাংলার একটি অন্যতম প্রধান রেলস্টেশনের গুরুত্ব অনেকাংশে বাড়তে চলেছে। এই স্টেশনকে উত্তরবঙ্গের অন্যতম স্টেশন হিসাবে চেনেন সকলেই। এবার এটি উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের গেটওয়ে হিসাবে স্বীকৃতি পেতে চলেছে।

নিউ জলপাইগুড়ি স্টেশনের ভোল বদলে দিতে চলেছে রেল। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের আওতাধীন বাংলার এই অন্যতম রেলস্টেশনের পরিকাঠামোর খোলনলচে বদলে ফেলা হতে চলেছে।

অ্যারাইভাল টার্মিনাল বিল্ডিং, ডিপার্চার টার্মিনাল, উড়ালপুল, পার্কিংয়ের আধুনিক সুবিধা, খোলামেলা জায়গা, নতুন ফুট ওভারব্রিজ, প্ল্যাটফর্ম ঢেলে সাজানো, সংলগ্ন রাস্তা ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আরও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া স্টেশনে যাতে যাত্রীদের বাইরে থেকে এসে ওঠানামায় অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে। দেখা হচ্ছে স্টেশনের সুবিধাগুলি পেতে যাতে যাত্রীদের পৌঁছতে কোনও অসুবিধা না হয়। সেগুলির মধ্যে একটি সংযোগ স্থাপন করা হচ্ছে। স্টেশনটিকে আধুনিক, স্টেট অফ দ্যা আর্ট এবং যাত্রী বন্ধু রেলস্টেশনে পরিণত করাই প্রধান লক্ষ্য।

এই কাজ সময়ে শেষ করার ওপর জোর দিচ্ছেন রেল কর্তারা। তাই কাজের অগ্রগতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তাঁদের ওপর নির্দেশ রয়েছে কাজ যাতে সঠিক সময়ের মধ্যে সমাপ্ত হয় সেদিকে নজর রাখতে।

ইতিমধ্যেই নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার আশিস বনসল নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের এই উন্নয়ন ও ঢেলে সাজানোর কাজ ঘুরে দেখেছেন। দেখেছেন কাজ কেমন গতিতে এগোচ্ছে।

Show Full Article