Kolkata

সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ২ শিশুর দেহ

খেলতে গিয়েছিল দুটি শিশু। কিন্তু দীর্ঘক্ষণ তাদের দেখা না মেলায় খোঁজ পড়ে। কোথায় গেল? ডাকাডাকি করেও সাড়া না মেলায় অবশেষে শুরু হয় খোঁজাখুঁজি। আর খুঁজতে গিয়েই কাছের একটি নির্মীয়মাণ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কের মধ্যে জমানো জলে ভাসতে দেখা যায় একটা চটি। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন জলে নেমে পড়েন। সেখান থেকেই উদ্ধার হয় ৭ বছরের বঙ্কিম ও ৫ বছরের শুভদ্বীপের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান খেলতে খেলতেই কোনওভাবে তারা জলে পড়ে যায়। আর তাতেই ঘটে অনর্থ। যদিও এটা প্রাথমিক অনুমান মাত্র। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে। এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় বাঁশদ্রোণীর ঘোষপাড়ায় বিষাদের ছায়া নেম এসেছে।

 

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *