Kolkata

ট্রেন লাইনের ধার থেকে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার

পাতিপুকুর রেল ব্রিজের ধার ধরে বহু মানুষের বাস। অহরহ এখান দিয়ে শিয়ালদহ উত্তর শাখার ট্রেনের যাতায়াত। সেখানেই লাইনের ধারে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল বছর ২১-এর এক তরুণীর দেহ। দেহে আঘাতের চিহ্ন ছিল। পোশাক ছিল অবিন্যস্ত। প্রায় অর্ধনগ্ন অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

দেহের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তরুণীর ব্যাগ, মানিব্যাগ, পায়ের চটি। ব্যাগ ঘেঁটে পুলিশ জানতে পেরেছে তরুণী আসানসোলের বাসিন্দা। ওই তরুণীকে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে, নাকি ধর্ষণের ঘটনা ঘটেছে, নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখছে পুলিশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি নিখুঁত ভাবে যাচাই করার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *