Kolkata

সবচেয়ে কম দূরত্বের ২টি রেলস্টেশন, সময় লাগে ৯ সেকেন্ড, হাত বাড়ালেই পাবেন কলকাতাবাসী

২টি স্টেশনের মধ্যে দূরত্ব ৫০০ ফুটের মত। এই ২টি স্টেশন ভারতের সবচেয়ে কম দূরত্বের ২টি স্টেশন। যা যে কোনও কলকাতার মানুষ অনায়াসে প্রত্যক্ষও করতে পারেন।

যাঁরা ভাবছেন মেট্রো স্টেশন তাঁরা সঠিক ভাবছেন না। এ ২টি স্টেশন ভারতীয় রেলের সাধারণ ব্রডগেজ লাইনের অংশ। যে ২টি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ৫০০ ফুটের মত। পার করতে একটি ট্রেনের কয়েক সেকেন্ড লাগে। ১ মিনিট তো অনেক সময়!

তেমন লম্বা ট্রেন হলে, অর্থাৎ ১২ কামরার ট্রেন হলে ২টি স্টেশন একসঙ্গে কাজে লাগে। এত কম দূরত্বের ব্যবধানে ২টি রেলস্টেশন ভারতে আর নেই। এই ২ স্টেশনকে সেদিক থেকে ভারতীয় রেলের ২টি নজরকাড়া স্টেশন বলা যেতেই পারে।

সবচেয়ে অবাক করা বিষয় হল কলকাতা বা শহরতলীর যে কোনও মানুষ এই ২টি স্টেশন দেখে আসতে পারেন। ট্রেনে চড়ে যাতায়াতও করতে পারেন। এমনকি ওই শাখায় যাতায়াত করা মানুষজন প্রতিদিন ওই ২ স্টেশনের ওপর দিয়েই যাতায়াত করছেন ট্রেনে চেপে।

ভারতের এই সবচেয়ে কম দূরত্বের ২টি স্টেশন হল শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তর্গত টালিগঞ্জ ও লেক গার্ডেনস। টালিগঞ্জ স্টেশন ও লেক গার্ডেনস স্টেশনের মধ্যে দূরত্ব হল মাত্র ৫০০ ফুটের মত।

একটি ট্রেন গতিতে থাকলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ২টি স্টেশনে পৌঁছতে পারে। হিসাব বলছে একটি লোকাল ট্রেনের ৪টি বগি যতটা লম্বা, ২টি স্টেশনের মধ্যে ব্যবধানও অতটাই। পারস্পরিক দূরত্বের নিরিখে তাই ভারতীয় রেলের ইতিহাস টালিগঞ্জ ও লেক গার্ডেনস রেলস্টেশন।

Show Full Article
nilkantho.in App