State

খাটে পড়ে কিশোরীর রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

সোনারপুরের লেনিননগরের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরীর রক্তাক্ত দেহ। অষ্টম শ্রেণির ওই ছাত্রীর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, গড়িয়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে মৃত ছাত্রীর ফোনে কথা হত। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী রাতে তার দিদিমার সঙ্গে শুত। কিন্তু পরীক্ষার পড়া তৈরির জন্য গত কয়েকদিন ধরে আলাদা ঘরে শুচ্ছিল সে। গত রবিবার রাতে সেই ঘরেই শুতে যায়। সকালে তার রক্তাক্ত দেহ খাটে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।

 

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *