SciTech

মঙ্গলগ্রহের বুকে একা হেঁটে বেড়ানো পারসিভিয়ারেন্স এবার নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল

মঙ্গলগ্রহের বুকে ঘুরে বেড়াচ্ছে নাসার একাধিক রোবট যান। তার একটি পারসিভিয়ারেন্স রোবট যান। যা এবার একটি নতুন রেকর্ড গড়ে ফেলল লাল গ্রহে।

মঙ্গলগ্রহকে এখন বিজ্ঞানীরা যতটা চেনেন তার কৃতিত্ব অনেকটা প্রাপ্য পারসিভিয়ারেন্স রোভারের। পারসিভিয়ারেন্স রোভার এমন এক রোবট যান যা লাল গ্রহে ঘুরে প্রতিদিন নতুন নতুন তথ্য সংগ্রহ করছে। পাঠিয়ে দিচ্ছে বিজ্ঞানীদের কাছে।

৬ চাকার এই রোবট যান স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে মঙ্গলের বুকে। এগিয়েও চলেছে মঙ্গলের উঁচু নিচু পাথুরে পথ ধরে। পারসিভিয়ারেন্স নাসার বিজ্ঞানীদের কাছে মঙ্গলগ্রহের খবর যেমন পাঠাচ্ছে তেমনই দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে সেখানে পৌঁছে যাচ্ছে।

ফলে মঙ্গলগ্রহের বৈচিত্র্য আরও বেশি করে ধরা পড়ছে নতুন জায়গায় সে হাজির হলে। এভাবে ইতিমধ্যেই ৪৫ কিলোমিটারের বেশি পথ সে মঙ্গলের বুকে অতিক্রম করে ফেলেছে।

এটা একটা রেকর্ড গড়েছে সে। এখনও পর্যন্ত মঙ্গলের বুকে যত রোবট যান ঘুরেছে বা ঘুরছে তার কোনওটিই পারসিভিয়ারেন্সের মত এতটা পথ অতিক্রম করতে পারেনি।

এর আগে আর এক রোভার যান অপরচুনিটি এর চেয়ে সামান্য কম পথ অতিক্রম করেছিল তার পুরো কার্যকালে। ১৫ বছর মঙ্গলগ্রহে ঘুরে কাজ করেছে অপরচুনিটি। ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সে মঙ্গলে ঘুরেছে।

কিন্তু তার অতিক্রম করা পথের দূরত্ব মাত্র সাড়ে ৫ বছরের কার্যকালে অতিক্রম করে টপকেও গেল পারসিভিয়ারেন্স। এখন লাল গ্রহের বুকে সবচেয়ে বেশি পথ অতিক্রম করা রোবট যানের নাম পারসিভিয়ারেন্স রোভার।

Show Full Article