রাতের আকাশে দেখা যেতে চলেছে তুষার চাঁদ, কবে দেখা যাবে এই দৃশ্য
আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরই মহাকাশে দেখা যাবে তুষার চাঁদ। যা দেখার সুযোগ পাবেন পৃথিবীর সব প্রান্তের মানুষ।
পৃথিবী থেকে মহাকাশে যদি সবচেয়ে পরিস্কার কিছু দেখতে পাওয়া যায় তা হল চাঁদ। চাঁদকে সহজে দেখা যায়। তা থেকে প্রতিফলিত আলোয় দেখতে পাওয়া যায়। এই চাঁদকে এবার তুষার চাঁদ নামে দেখতে চলেছেন বিশ্ববাসী।
এই তুষার চাঁদ দেখতে অবশ্য কিছুদিনের অপেক্ষা। কারণ ২৪ নভেম্বর তুষার চাঁদের দেখা পাওয়া যাবে। সেটা আবার সুপারমুন হবে। অর্থাৎ চাঁদকে চেহারায় একটু বড় দেখতে পাওয়া যাবে। শুধু বড় নয়, কিছুটা বেশি উজ্জ্বলও দেখাবে।
চাঁদকে যখন আকাশে স্বাভাবিক চেহারার চেয়ে একটু বড় এবং একটু বেশি উজ্জ্বল দেখায় তখন তাকে সুপারমুন বলা হয়। যা ২৪ নভেম্বর পরিস্কার নজরে পড়বে সকলের। কারণ ওইদিন পূর্ণিমা।
পূর্ণিমায় চাঁদকে সম্পূর্ণ রূপে দেখতে পাওয়া যাবে। ফলে তার উজ্জ্বলতা এবং বড় চেহারা স্পষ্ট নজর কাড়বে। কারণ এই সময় চাঁদ পৃথিবীর একটু কাছে এসে পড়ে।
প্রসঙ্গত চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে যে কক্ষপথ ধরে তা কিছুটা উপবৃত্তাকার। ফলে একবার পুরো প্রদক্ষিণের মধ্যে সেটি একবার পৃথিবীর কিছুটা কাছে এসে পড়ে। আবার কোনও সময় পৃথিবী থেকে একটু বেশিই দূরে চলে যায়।
নভেম্বর মাসে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমার চাঁদকে বিশ্বের নানা প্রান্তে তুষার চাঁদ বা ফ্রস্ট মুন বলে ডাকা হয়। এছাড়া একে বিভার মুনও বলা হয়ে থাকে।











