SciTech

প্রতি মুহুর্তে শরীর ভেদ করে চলে যাচ্ছে ভৌতিক কণা, কেউ জানতেও পারছেন না

মানুষ যেমন দিন কাটানোর কাটাচ্ছেন। কিন্তু তাঁদের শরীর ভেদ করে প্রতি মুহুর্তে ভৌতিক কণারা চলে যাচ্ছে। যা টেরও পাচ্ছেন না কেউ।

মানুষ তাঁর দৈনন্দিন কাজ যেমন করেন করছেন। কিছু যদি এসে তাঁদের শরীরের ওপর পড়ে তা তাঁরা দেখতে পান বা অনুভব করেন। কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন অগুন্তি ভৌতিক কণা প্রতি মুহুর্তে মানুষের দেহ ভেদ করে চলে যাচ্ছে। কিন্তু মানুষ টেরও পাচ্ছেন না।

এই কণাগুলি মহাজাগতিক কণা। যা পৃথিবীর সবকিছু ভেদ করে মানুষের দেহ ভেদ করে চলে যাচ্ছে। ছুটে যাচ্ছে মহাকাশেই কিন্তু কেউ তার কথা জানতেও পারছেন না।

বিজ্ঞানীরা এই কণাগুলিকে ভৌতিক কণা বলে ব্যাখ্যা করেছেন। কণাগুলি এতটাই ক্ষুদ্র যে তা কতটা ক্ষুদ্র তা বোঝানোই মুশকিল হচ্ছে। এগুলি বাধাহীনভাবে যেতে পারে। কোনও পদার্থের সঙ্গে তারা বিক্রিয়াও তেমন করেনা।

শরীরের মধ্যে দিয়ে যে কখন ভেদ করে যাচ্ছে তা বোঝা অসম্ভব। এই মহাজাগতিক কণাগুলির পোশাকি নাম নিউট্রিনো। এরা মহাকাশের কোথায় জন্ম নিচ্ছে তা নিয়ে গবেষণা চলছে। এই কণাদের ধরতেও পারছেন না বিজ্ঞানীরা। তবে চেষ্টা চলছে।

এই কণা আছে তা জানা আছে বিজ্ঞানীদের। কিন্তু সেগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য নেই। কুমেরুতে বরফের তলায় একটি উন্নত প্রযুক্তির যন্ত্রের সাহায্যে এই কণাগুলিকে চেনার চেষ্টা হচ্ছে।

মহাবিশ্বের অনেক কিছুই এখনও বিস্ময় এবং রহস্যে ঘেরা। এই কণাগুলিও তারই একটি। এই কণাগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া গেলে মহাবিশ্বের মহাজাগতিক রহস্যের অনেক কিছুর সমাধান সম্ভব হবে বিজ্ঞানীদের পক্ষে।

এ কণা কতটা ছোট তা পরিস্কার করে জানা না থাকলেও বিজ্ঞানীরা একটা অনুমান দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের মতে, এই কণাগুলি ১টি ইলেকট্রনের ১ কোটি ভাগের ১ ভাগ। যা মানুষের শরীর ভেদ করে যেতে এতটুকু বাধার মুখে পড়েনা। সায়েন্স ডেলি পত্রিকায় এই কণার কথা প্রকাশিত হয়েছে।

Show Full Article