State

সপ্তমীর রাতে যুবককে গুলি করে হত্যা, ধৃত ৫

মহাসপ্তমীর রাতে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ৫ জনকে। বুধবার ওই ৫ জনকে চুঁচুড়ার যুবক বিশ্বজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাত্রিবেলা বাইকে করে যাওয়ার সময় বছর ৩০-এর বিশ্বজিৎ বিশ্বাসকে গুলি করা হয়। বিশ্বজিতের মাথা লক্ষ্য করে ২টি গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের। ঘটনার তদন্তে নেমে চুঁচুড়া থানার পুলিশ এলাকার সুকান্তনগর থেকে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গোবিন্দ মিদ্দাও রয়েছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোবিন্দ মিদ্দার সঙ্গে বছর কয়েক ধরেই শত্রুতা ছিল মৃত বিশ্বজিতের। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে বিশ্বজিৎ গোবিন্দর দাদাকে ছুরি মারে বলে অভিযোগ। সেই থেকেই বিশ্বজিৎ-গোবিন্দর শত্রুতার শুরু। গোবিন্দই বিশ্বজিতকে খুনের ছক সাজায় বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *