State

ফের মনুয়াকাণ্ড! স্ত্রীর প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন স্বামী?

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই কী খুন হতে হল হিন্দমোটরের বাসিন্দা সুবোধ হাজরাকে? প্রশ্ন হলেও এটাই সত্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের অন্য সদস্যরা। এমনকি পুলিশেরও প্রাথমিক অনুমান এটাই। গত শুক্রবার রাতে হিন্দমোটরের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন পেশায় নির্মাণ ব্যবসায়ী সুবোধ হাজরা। তাঁর স্ত্রী গৌরী হাজরা ভোরে পুলিশের কাছে সেকথা জানায়। তার দাবি ছিল তাদের পাড়ার ছেলে সুরজিৎ তার স্বামীকে গলায় ধারাল অস্ত্রের কোপ মেরে খুন করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে চারধার। প্রাথমিক তদন্তের পর কিন্তু এই পুরো ঘটনায় মৃতের স্ত্রী গৌরী হাজরার ওপর গিয়ে পড়ে পুলিশের সন্দেহ। কারণ পুলিশ জানতে পারে সুরজিৎ ওরফে বিজয় সিং নামে ওই যুবকের সঙ্গে বেশ কয়েকমাস ধরে গৌরী হাজরার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। যা নিয়ে স্বামী সুবোধ হাজরার সঙ্গে গৌরী হাজরার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

পুলিশের অনুমান, গত শুক্রবার গভীর রাতে গৌরী হাজরাই প্রেমিক সুরজিতকে ঘরে ঢোকায়। তারপর ঘরে ঢুকে সুরজিৎ গৌরী হাজরার মদতেই সুবোধ হাজরাকে হত্যা করে। ঘটনার পর সুরজিৎ ও গৌরী হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *