National

ভারতের জন্য বড় ধাক্কা হবে এল নিনো, কেমন কি হতে পারে তার ইঙ্গিত পাওয়া গেল

ভারতের জন্য এল নিনো খুবই খারাপ কিছু ডেকে আনতে পারে। বন্যা, খরা, ঝড় নানা প্রান্তে ক্ষতির কারণ হতে পারে। মার্চ মাসে আবার অন্য কিছুই অপেক্ষা করছে।

এল নিনোর কোথায় কেমন প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখে নতুন একটি ট্র্যাকার যা জানাল তা ভারতের মানুষের জন্য সুখকর নয়। এল নিনো-র বড় ধাক্কার মুখে পড়তে চলেছে ভারত। যে ধাক্কা আগামী নভেম্বর থেকে মার্চের মধ্যে টের পাওয়া যাবে।

ভারতের কোথাও খরা মাথাচাড়া দেবে তো কোথাও বন্যা। আবার কোথাও ঝড় ক্ষয়ক্ষতির কারণ হবে। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাপমাত্রার পারদ চড়ছে। মধ্য এবং পূর্ব নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের জল তেতে উঠেছে।

এবার যে পরিমাণ উত্তাপ প্রশান্ত মহাসাগর ছড়াতে চলেছে তা পর্যালোচনা করে অনেক বিশেষজ্ঞই এবারের এল নিনো-কে সুপার এল নিনো বলে ব্যাখ্যা করছেন। ১৯৫০ সালের পর এল নিনো অনেকবারই ফিরেছে, কিন্তু এমন ভয়ানক রূপ ধারণ করেনি।

বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাব ভারতের ওপর প্রবল ভাবে পড়তে চলেছে। মার্চ মাসের মধ্যে ৫৫ হাজার প্রাণ কেড়ে নিতে পারে এল নিনো। যা যে কোনও দেশের মানুষের জন্য আতঙ্কের। তার সঙ্গে তাল মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই।

শুধু ভারত বলেই নয়, এল নিনো-র প্রবল প্রভাব থেকে মুক্তি নেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে এল নিনো-র জন্য আগামী ৬ মাস ভালই ভুগতে হবে বলে অনুমান করছে বিশেষজ্ঞদের একটি মহল। সবচেয়ে বেশি প্রাণ যেতে পারে ইন্দোনেশিয়ায়।

Show Full Article