National

বাঘের জঙ্গলে প্রথমবার দেখা মিলল বিরল কোকিলের, নজরকাড়া তার রংয়ের বাহার

এ জঙ্গলে যে কখনও এমন এক কোকিল প্রজাতির পাখির দেখা পাওয়া যেতে পারে তা বোধহয় অনেক বিশেষজ্ঞও ভাবেননি। কিন্তু সে পাখির দেখা পাওয়া গেল বাঘের জঙ্গলে।

বেশ বড় চকচকে কালো ঝুঁটি, গলা থেকে পেট পর্যন্ত সাদা ধবধব করছে, ডানা আবার ঝলমলে বাদামি। এই অপূর্ব দর্শন কোকিল প্রজাতির পাখির দেখা পাওয়া গেল একটি জনপ্রিয় ব্যাঘ্র অভয়ারণ্যে।

গাছে ভরা জঙ্গলে পাখির দেখা পাওয়া যেতেই পারে। কিন্তু তা সত্ত্বেও এই পাখিটি এখন বিশেষজ্ঞদের চর্চার কেন্দ্রে কেন জায়গা করে নিয়েছে তার বিশেষ কারণ রয়েছে।

পরিযায়ী এই পাখিরা যেখানে থাকেই না বা তাদের পাওয়া যায়না, সেখানে তাদের দেখা পাওয়া গেলে অবাক হওয়ার কারণ তো রয়েছেই। তেমনই চেস্টনাট উইংড কাকু নামে এই মাঝারি চেহারার পাখিদের দেখা পাওয়া যায় হিমালয়ের পাদদেশের অরণ্যে। দেখা পাওয়া যায় উত্তরপূর্ব ভারতেও।

কিন্তু এই পাখিদের যে মহারাষ্ট্রে দেখতে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি বিশেষজ্ঞেরা। কিন্তু দেখা পাওয়া গেল। দেখা পাওয়া গেল টাডোবা আন্ধেরি ব্যাঘ্র অভয়ারণ্যে। এই প্রথম এই জঙ্গলে চেস্টনাট উইংড কাকু-র দেখা পাওয়া গেল।

এই জঙ্গলে এমন এক পাখির দেখা পাওয়াটা রীতিমত আশ্চর্যের লেগেছে পক্ষী বিশারদদের। তবে তাঁরা খুশিও। কারণ এই পাখির দেখা টাডোবার জঙ্গলে পাওয়ার হাত ধরে এই জঙ্গলে নানা প্রজাতির পাখির সংখ্যা ৩০৪-এ গিয়ে ঠেকল। বাড়ল পাখি বৈচিত্র্য। কীভাবে এ পাখি এ জঙ্গলে এল, কেনই বা এল তা অবশ্য জানার চেষ্টা করছেন পাখি বিশেষজ্ঞেরা।

Show Full Article