World

উদ্ধার হল ৮ হাজার ব্যাঙের হাড়, এত হাড় একসঙ্গে এল কোথা থেকে, রহস্যের কিনারা হল

ব্যাঙের হাড় রহস্যের কিনারা করলেন বিজ্ঞানীরা। একসঙ্গে এতগুলো হাড় কীভাবে এল তা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছিল। যা এতদিনে পরিস্কার হল।

একটি গর্ত। বেশ বড়ই গর্ত। সেই গর্তের মধ্যে প্রচুর হাড়ের টুকরো পাওয়া গিয়েছিল। এক জায়গায় এত হাড়ের টুকরো কোথা থেকে এল তা জানার চেষ্টা শুরু হয়। এটাও দেখা যায় যে হাড়গুলি ব্যাঙের হাড়। তাও আবার ছোট ব্যাঙের। মানে তাদের বয়স অধিকাংশ ক্ষেত্রেই ১ বছরের মধ্যে।

এমন প্রায় ৮ হাজার ব্যাঙের হাড় একসঙ্গে পাওয়া যায়। এত হাড় একসঙ্গে কীভাবে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমে বিশেষজ্ঞেরা মনে করেছিলেন এগুলি হয়তো মানুষের কাজ। কোনও ভোজ হয়েছিল এখানে। কিন্তু তা যে নয় তা পরে জানতে পারেন তাঁরা।

অবশেষে বেশ কয়েক বছর পর সেই হাড় রহস্যের কিনারা হল। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে এই সব ব্যাঙ খেয়েছিল শর্ট ইয়ার্ড আউল প্রজাতির পেঁচারা। তারাই এই ব্যাঙগুলি খাওয়ার পর কোনও কারণে উচ্ছিষ্ট হিসাবে হাড়গুলি এখানে ফেলত।

তার ফলে প্রচুর ব্যাঙের হাড় জমা হতে থাকে ওই গর্তে। এমন করে ৮ হাজারের ওপর ব্যাঙের হাড় জমা হয়েছিল। তাও আবার জমা হয়েছিল ১ হাজার ৭০০ বছর আগে। সেই সময় পেঁচারা যে ব্যাঙ খেয়েছিল তাদের হাড় জমিয়েছিল এই গর্তে।

ইংল্যান্ডের কেমব্রিজের এই গর্ত এখন নানা সংবাদমাধ্যমের খবরে পরিণত হয়েছে। কেন পেঁচাগুলি ১ বছরেরও কম বয়সী ব্যাঙই খেত তা অবশ্য পরিস্কার করে জানা যায়নি।

Show Full Article