World

২ হাজার বছরের পুরনো পাউরুটি খোঁজ দিল নতুন ঐতিহাসিক তথ্যের

একটা পাউরুটি। যার বয়স ২ হাজার বছর। এ পাউরুটি কেবল এক অনন্য আবিষ্কারই নয়, তা এমন কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরল যা এর আগে জানা যায়নি।

একটা পাউরুটির হাত ধরে পরিস্কার হয়ে গেল অনেক ঐতিহাসিক তথ্য। একটি প্রাচীন আমলের সেনা ছাউনিতে এই পাউরুটির খোঁজ পান প্রত্নতাত্ত্বিকরা। সেখানে খনন চালিয়ে এই পাউরুটিটি উদ্ধার হয়। যার একটা নজর কাড়া দিক হল তার চেহারা।

পাউরুটিটি একদম গোল অবস্থায় পাওয়া গেছে। অবিকল যেমন ছিল তার আকৃতি, সেটাই ২ হাজার বছর পরেও রয়ে গেছে। এই আবিষ্কার অনন্য কারণ অনেক ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেলেও প্রাচীন পাউরুটি পাওয়া যায়না। কিন্তু ২ হাজার বছর পুরনো এ পাউরুটিটির খোঁজ পাওয়া গেল।

কারণ কোনও কারণেও পাউরুটিটি ২ হাজার বছর আগে পুড়ে যায়। সম্পূর্ণ ঝলসে যাওয়ার পর পাউরুটিটি পুড়ে কালো ও শক্ত হয়ে গিয়েছিল। একমাত্র এভাবেই সেটি এতদিন টিকে থাকতে পারত। আর সেটাই হয়েছেও।

ঝলসে যাওয়া ওই পাউরুটিটি তার মূল আকৃতিতেই রয়ে গেছে। ৪ ইঞ্চির এই গোল পাউরুটিটি ১.২ ইঞ্চি পুরু। রোমান যুগের পাউরুটি এটি। কিন্তু পাওয়া গেল সুইৎজারল্যান্ডে। ভিনদোনিসা নামে একটি প্রাচীন রোমান সেনা ছাউনিতে এই পাউরুটি পাওয়া গিয়েছে।

গবেষকেরা এটি পরীক্ষার পর জানতে পেরেছেন, ওই এলাকায় রোমান সেনারা মোতায়েন ছিল। তাদের সকলের খাবার জন্য এই পাউরুটি তৈরি করা হত। রোম থেকে বহু দূরে এই অঞ্চলে সেনা ছাউনি সে সময়কার রোমান সেরা তৎপরতার বিষয়টিও সামনে আনে।

প্রসঙ্গত সুইৎজারল্যান্ডে এই প্রথম রোমান যুগের কোনও পাউরুটি পাওয়া গেল। পাউরুটিটি পরীক্ষা করে আরও অনেক ঐতিহাসিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *