বাঁদর প্রজাতির এই প্রাণি বিষাক্ত হয়, ৮৯ বছর পর তাদের দেখা পাওয়া গেল ইন্দোনেশিয়ায়
পৃথিবীতে বাঁদর প্রজাতির অন্তর্ভুক্ত এরাই একমাত্র প্রাণি যারা বিষাক্ত হয়। ৮৯ বছর হারিয়ে থাকার পর অতি বিরল এই প্রাণির ফের দেখা পাওয়া গেল ইন্দোনেশিয়ায়।
গত ৮৯ বছরে এদের কথা জানা গেলেও এদের দেখা পাওয়া যায়নি। অতি বিরল প্রজাতি বলেই পরিচিত এই প্রাইমেটরা। বাঁদর প্রজাতির এই প্রাণিদের এতদিন ধরে দেখা না পাওয়ায় সন্দেহ দানা বাঁধছিল তাদের বিলুপ্তি নিয়ে। তবে তারা যে বিলুপ্ত হয়ে যায়নি সে বিষয়ে নিশ্চিত হলেন সকলে।
কারণ ইন্দোনেশিয়ার বাঙ্কা দ্বীপের জঙ্গলে অবশেষে তাদের দেখা পাওয়া গেল। এদের নাম বাঙ্কা স্লো লোরিস। বড় বড় চোখের জন্য এরা আলাদা করে নজর কাড়ে।
কিন্তু ৮৯ বছরে তাদের দেখা পাওয়া যায়নি ইন্দোনেশিয়ায়। প্রসঙ্গত ইন্দোনেশিয়ার বাঙ্কা, সুমাত্রা ও বোর্নিও-তে এদের দেখা পাওয়া যেত। ১৯৩৭ সালে শেষবার এদের দেখা যাওয়ার রেকর্ড রয়েছে।
একদল গবেষক ৮৯ বছর পর অবশেষে বাঙ্কা দ্বীপে এদের ফের দেখা পেয়েছেন। এই বাঙ্কা স্লো লোরিস-রা হল বিশ্বের একমাত্র বাঁদর প্রজাতির প্রাণি যারা বিষাক্ত। এদের গায়ে একধরনের গ্রন্থি থাকে। যা থেকে গরল নির্গত হয়। যা মানুষের দেহের সংস্পর্শে এলে অ্যালার্জি হয়।
তবে এরা এই গরল রস তখনই বার করে যখন তারা তাদের প্রজাতির অন্য কোনও বাঙ্কা স্লো লোরিসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে আশঙ্কা করা এই প্রাণিদের ফের দেখতে পেয়ে আপ্লুত সকলেই।
যে জঙ্গলে তাদের দেখা পাওয়া গেছে তা কিন্তু লোকালয়ের চেয়ে খুব দূরে নয়। তা সত্ত্বেও এতদিন তাদের দেখা পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি বেশ আলোড়ন ফেলেছে।











