World

৪ হাজার বছর আগে ইটের ওপর হেঁটেছিল একটি কুকুর, তুরস্কের ভাঙা বাড়ি বলল অনেক কথা

৪ হাজার বছর আগের কথা। সে সময়ের অনেক কথা বলে দিল একটি কুকুরের হেঁটে যাওয়া। যার নিদর্শন পাওয়া গেল তুরস্কের একটি ভাঙা বাড়িতে।

একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেল ৪ হাজার বছরের পুরনো জীবন ধারার ইতিবৃত্ত। বাড়িটি যিনি তৈরি করেছিলেন তিনি সেখানে ইট তো ব্যবহার করেই ছিলেন, সেই বাড়ি কোনওভাবে আগুনে পুড়ে যায়।

পোড়া বাড়ির ধ্বংসাবশেষ হিসাবে সেখানে অনেক ইট পড়েছিল। সেসব ইট পরীক্ষা করতে গিয়ে দেখা যায় একটি ইটের ওপর কোনও পায়ের ছাপ যা মানুষের নয়। অন্য কোনও প্রাণির।

পরীক্ষা শুরু হয়। পরীক্ষা করে দেখা যায় সেটি একটি কুকুরের পায়ের ছাপ। কিন্তু ওই ইটের ওপর কুকুরের পায়ের ছাপ এল কোথা থেকে? সেটা খতিয়ে দেখতে গিয়েই পাওয়া গেল ৪ হাজার বছর পুরনো কাহিনি।

বিশেষজ্ঞেরা ইটটি পরীক্ষা করে অনুমান করেছেন কি ঘটেছিল। তাঁদের মতে, ৪ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে তুরস্কের পশ্চিমে ছিল একটি শহর। সেখানে ইট তৈরি হত।

জল, মাটি দিয়ে ইটের আকার তৈরি করে সেগুলি রোদে শুকোতে দেওয়া হয়। সেই শুকোনোর সময় কোনওসময় একটি কুকুর এর ওপর দিয়ে চলে যায়। নরম থাকায় কুকুরের পায়ের ছাপ ইটের ওপর পড়ে যায়। আর সেই ইট ব্যবহার হয় পরবর্তীকালে। যা ওই বাড়িটি তৈরি করার সময় ব্যবহারও হয়।

৪ হাজার বছর পুরনো ওই ইটটি সে সময়ের জনজীবনের কথা তুলে ধরছে। ইট পরীক্ষা করে, কুকুরের পায়ের ছাপ পরীক্ষা করে বিশেষজ্ঞেরা সেই সময়ের আরও কথা জানার চেষ্টা করছেন।

Show Full Article