National

ফুটপাথে বসে এক চর্মকারের চটি পালিশ করে দিলেন সাংসদ

এক চর্মকারের চটি নিজে হাতে পালিশ করে দিলেন সাংসদ। যে ছবি কার্যত সারা দেশে ছড়িয়ে পড়েছে। একটি বিশেষ দিনকে সামনে রেখে একাজ করেন তিনি।

পেশায় এক চর্মকারের পাশে বসে সেই চর্মকারেরই চটি হাতে তুলে নিলেন এক সাংসদ। তারপর ওই চর্মকারের কাছে থাকা ব্রাশ, ক্রিম, রং দিয়ে সেই চটি পালিশ করে দিলেন।

যাঁর সারাদিন অন্যের জুতো পালিশ করে কাটে, তাঁর চটি পালিশ করে দিচ্ছেন এক সাংসদ। যা ওই চর্মকারকেও অবাক করেছে।

তবে একটি বিশেষ দিনকে সামনে রেখেই এ কাজ করেন মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার বিজেপি সাংসদ সুমের সিং সোলাঙ্কি। বুধবার রবিদাস জয়ন্তী উপলক্ষে গুরু রবিদাসের পুজো করেন তিনি।

তারপর সাংসদ ফুটপাথের ওপর বসা এক চর্মকারের পাশে গিয়ে বসে পড়েন। তুলে নেন তাঁর চটি। তারপর তা পালিশ করতে শুরু করেন। যে ছবি কার্যত সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

সাংসদ জানিয়েছেন এটাই তাঁর গুরু রবিদাসের প্রতি শ্রদ্ধার্ঘ। তিনি জানান, বছর ২৫ আগে তিনি এখানে পড়াশোনা করতেন। তখন তাঁর চটি মাঝেমধ্যেই ছিঁড়ে যেত। তিনি এখানে তা সেলাই করতে আসতেন।

এদিন সেই মানুষের পাশে বসে তাঁর চটি পালিশ করলেন তিনি। এটা গোটা চর্মকার সমাজের প্রতি, এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন।

চর্মকারের চটি পালিশ করার সঙ্গে সঙ্গে সোলাঙ্কি একটি গীতা ওই চর্মকারের হাতে তুলে দেন। তুলে দেন গুরু রবিদাসের ছবিও। অন্য চর্মকারদেরও তিনি শাল ও গুরু রবিদাসের ছবি উপহার দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *