৪ হাজার বছর ধরে চলা শিল্প, মোম গলিয়ে আজও তৈরি হয় ধাতুর অনন্য শিল্পকর্ম
ভারতের নিজস্ব শিল্পশৈলীর কদর বিশ্বজুড়ে রয়েছে। এমনই একটি শিল্পকর্ম ৪ হাজার বছর ধরে চলে আসছে। যা ধাতুর শিল্পকীর্তি হলেও মোম ছাড়া তা রূপ পায়না।
৪ হাজার বছর আগে থেকেই এই শিল্পরীতির চল। ভারতের এই ধাতু শিল্প ডোকরা শিল্প নামেই খ্যাত। কিন্তু এ শিল্প মোমের সাহায্য ছাড়া অসম্ভব। ওয়াক্স কাস্টিং কৌশলে এই ধাতুর শিল্পটি অনন্য রূপ পায়।
ডোকরা শিল্পটি ধাতুর শিল্প হলেও যে শৈল্পিক রূপটি তুলে ধরার পরিকল্পনা করা হয় তা ধাতু দিয়ে তৈরি করা হয়না। প্রথমে সেটি তৈরি করা হয় মোম দিয়ে।
তারপর সেই মোমের ছাঁচে ফেলে তৈরি হয় ধাতুর শিল্পকীর্তি। যা ডোকরা শিল্পের সঙ্গে যুক্ত হস্তশিল্পীরা অতি যত্নের সঙ্গে তৈরি করে থাকেন। মনে করা হয় ভারতে ৪ হাজার বছর ধরে এই ওয়াক্স কাস্টিং কৌশলের প্রচলন চলে আসছে।
এই ডোকরা শিল্পের একটি নৌকা কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একটি নৌকায় মানুষ ও পাখির রূপ উঠে এসেছে ডোকরা শিল্পের মধ্যে দিয়ে।
এই ডোকরার কাজটি মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগের কথাও শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছে। মানুষ ও প্রকৃতির মধ্যে নিবিড় সংযোগ ও তাদের একত্রবাস এই শিল্পের মধ্যে ফুটে উঠেছে।
ফিলিপিন্স সফরে গিয়ে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের এক এক প্রান্তের নিজস্ব পারম্পরিক শিল্পরীতিতে তৈরি শিল্পকীর্তি উপহার হিসাবে তুলে দিয়েছেন। কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানকে দিয়েছেন এই ডোকরার নৌকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











