স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, ওড়িশার গোপালপুর দিয়ে প্রবেশ
ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় আকভান। ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে এদিন স্থলভাগে প্রবেশ করে আকভান। উত্তাল সমুদ্র।
আকভান স্থলভাগে প্রবেশের স্থান পরিবর্তন করার পরও স্থির ছিল শুক্রবার দুপুর নাগাদ সেটি স্থলভাগে প্রবেশ করবে। কিন্তু বাস্তবে তার আগেই স্থলভাগে ঢুকে পড়ল এই ঘূর্ণিঝড়। ওড়িশার গোপালপুরের কাছে এটি স্থলভাগে প্রবেশ করে শুক্রবার সকালেই।
সকাল ৮টা নাগাদ শুরু হয় এই প্রবেশ। স্থলভাগে আছড়ে পড়ার মানে কিন্তু ঘূর্ণিঝড়টি পুরো ঢুকে পড়ল না। ক্রমে সেটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করতে থাকবে। পুরো ঘূর্ণিঝড়টির স্থলভাগে ঢুকে পড়তে প্রায় ৪ ঘণ্টাও লেগে যেতে পারে।
এদিকে ওড়িশা উপকূল জুড়ে সমুদ্র উত্তাল রয়েছে। ঝড় বইছে। সঙ্গে প্রবল বৃষ্টিপাত। প্রায় ৩ লক্ষ মানুষকে আগেই সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল ওড়িশা প্রশাসন।
ঘূর্ণিঝড়ের জেরে উপকূলে প্রবল ঝড়বৃষ্টি ও উত্তাল সমুদ্রের কারণে সমুদ্রের ধারেকাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। যেহেতু প্রবেশ শুরু হয়েছে তাই আকভান কতটা ক্ষয়ক্ষতি করল তা পরিস্কার নয়। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। উত্তর অন্ধ্রপ্রদেশ জুড়েও প্রবল বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড় আকভান স্থলভাগে প্রবেশ করার জের কলকাতা সহ দক্ষিণবঙ্গেও পড়েছে। গত বৃহস্পতিবার থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল তা বেড়েছে। রাতভর বৃষ্টির পর সকালেও বৃষ্টি অব্যাহত।
উপকূলীয় জেলাগুলিতে অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। এদিকে স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড় আকভানের অভিমুখ কোন দিকে সেদিকে নজর রাখছেন আবহবিদেরা।











