Kolkata

পার্ক স্ট্রিটে ক্রিসমাস উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতায় বড়দিন বা নিউ ইয়ার পালন হয় অনেক জায়গায়। কিন্তু যদি আইকনিক কোনও জায়গার নাম বলতে হয় তবে তা অবশ্যই পার্ক স্ট্রিট। মমতা সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিটকে এই সময়ে উৎসবের আমেজ দেওয়া শুরু হয়। বড়দিনের আগে থেকেই পার্ক স্ট্রিট সেজে ওঠে নববধূর সাজে। আলো ঝলমল করতে থাকে। সঙ্গে নানা অনুষ্ঠান, খাওয়া দাওয়া। একেবারে উৎসবের আবহ। চলে বছরান্ত পর্যন্ত।

সেই উৎসবেরই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্ধেয় আলো ঝলমলে পার্ক স্ট্রিটে শুরু হয়ে গেল আনন্দ উৎসব। শুক্রবার হওয়ায় মনে করা হচ্ছে মাঝে সোমবারটা বাদ দিলে একেবারে মঙ্গলবার পর্যন্ত দারুণ আনন্দের শুরু। সেই আনন্দ পার্ক স্ট্রিটে চুটিয়ে উপভোগ করতে নানা প্রান্ত থেকে এবারও ভাল ভিড় জমা হবে বলেই মনে করা হচ্ছে।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *