World

৬ হাজার বছর পুরনো জৈব শিকার যন্ত্রের খোঁজ, না পচার কারণ জানতে পারলেন বিজ্ঞানীরা

৬ হাজার বছর আগে যে জৈব শিকার যন্ত্র ব্যবহার হয়েছিল তার খোঁজ পাওয়া গেলেও কেন তা পচে যায়নি তা নিয়ে প্রশ্ন ওঠে। যার উত্তরও মিলল।

৬ হাজার বছর আগে এক অগভীর গুহায় বসবাস করত মানুষ। সেখানে তারা শিকার করেই জীবন চালাত। অতি প্রাচীন না হলেও সে সময় শিকার করেই জীবন ধারণের চল বিশ্বের নানা প্রান্তেই ছিল।

এই গুহাবাসী মানুষরা শিকারের জন্য পাথরের কোনও অস্ত্র বা শিকার যন্ত্র ব্যবহার করতনা। বরং তারা কাঠের তৈরি লাঠি, কাঠের বর্শার মত জিনিস শিকারের কাজে লাগাত।

কাঠের তৈরি লাঠিগুলি ছুঁড়ে মারতে কাজে লাগত। কিছু পাথরের টুকরোও ব্যবহার করত তারা। তবে শিকারে তাদের প্রধান অস্ত্রই ছিল কাঠের তৈরি।

পশ্চিম টেক্সাস ও মেক্সিকোর সীমানার কাছে প্রত্নতাত্ত্বিকরা প্রত্ন নিদর্শনের খোঁজ চালানোর সময় একটি গুহা দেখতে পান। এমন এক জায়গায় গুহাটি রয়েছে যেখানকার পরিবেশ অত্যন্ত শুকনো। গুহাটিও শুকনো গুহা।

সেই গুহার মধ্যেই এই কাঠের নানা অস্ত্রের খোঁজ পান তাঁরা। যা ৬ হাজার বছর পুরনো। এগুলি দেখার পর প্রত্নতাত্ত্বিকদের মনে প্রশ্ন জাগে যে সেগুলি এতদিন ধরে ঠিক রইল কীভাবে? এ তো এতদিনে পচে যাওয়ার কথা!

উত্তর জানার তাগিদে তাঁরা গবেষণা করে দেখেন যে ওই অঞ্চলের শুকনো আবহাওয়া এবং শুকনো গুহা এই কাঠের শিকার যন্ত্রগুলিকে বাঁচিয়ে রেখেছিল। শুকনো আবহাওয়ার কারণেই এতদিন ধরে এই সব কাঠের টুকরোয় পচন ধরেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর এই পচন না ধরার কারণটি বেশ অবাক করেছে অনেককে।

Show Full Article