National

উৎসবের মাঝেই বরফে সাদা হবে একাংশ, কেন এবং কবে পর্যন্ত তুষারপাত, মিলল পূর্বাভাস

উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। তারমধ্যেই বরফের চাদরে ঢাকা পড়তে চলেছে দেশের একাংশ। কেন এত তুষারপাত। কবে পর্যন্ত চলবে। জানাল আবহাওয়া দফতর।

উৎসবের রেশ এখনও কাটেনি। উৎসবের মরসুমও শেষ হয়নি। তার আগেই তুষারপাত ক্রমশ সাদা করতে চলেছে দেশের একাংশকে। এই তুষারপাত যেমন পাহাড়কে সাদা করতে চলেছে তেমনই তরাইকে ভেজাতে চলেছে প্রবল বৃষ্টিতে।

একাধারে তুষারপাত এবং বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হিমালয়ের পশ্চিম প্রান্তে হবে তুষারপাত। যার ফলে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল সাদা হতে চলেছে।

আগামী ১৩ নভেম্বর পর্যন্ত কাশ্মীর উপত্যকায় এই তুষারপাত চলবে। বৃষ্টিও হবে। তবে তা পাহাড়ে নয়। তবে পাহাড়ের নিচের দিকে।

লাদাখেও একইভাবে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এই তুষারপাত এবং বৃষ্টির কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা তা পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তুষারপাতের দাপট বাড়বে। বৃষ্টিও হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কাশ্মীরে তুষারপাত। হিমাচল ও উত্তরখণ্ডে বৃষ্টি। এই প্রভাব বাড়বে। ক্রমে হিমালয়ের কোলের এই রাজ্যগুলিতে ঠান্ডার প্রকোপ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার ঘন ঘন হানাও বাড়বে। যার জেরে পাহাড়ি অংশ বরফের পুরু চাদরে ঢাকা পড়বে। অপেক্ষাকৃত নিচু এলাকায় বৃষ্টি হবে।

সব মিলিয়ে এখানে ঠান্ডা তার কামড় বসাতে কোমর বেঁধে তৈরি। উৎসব শেষে এবার ঠান্ডার দাপট বৃষ্টির অপেক্ষায় সকলে। তবে এবার এল নিনো চেনা ঠান্ডায় কোথাও বাধ সাধবে কিনা সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article