Kolkata

ছুটির দিনে নবান্নে গুলি

ছুটির দিনে রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে চলল গুলি। কপাল জোরে গুলি কারও গায়ে লাগেনি। তা গিয়ে লাগে বাঙ্কারে। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শনিবার নবান্নে ছুটি ছিল। ফলে কোনও আধিকারিক বা কর্মচারি আসেননি। আসেননি কোনও সাধারণ মানুষও। তবে নিরাপত্তা কর্মীরা যেমন থাকেন ছিলেন।

জানা গেছে, ডিউটি বদল করার সময়ে আচমকাই কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল শশাঙ্কভূষণ মণ্ডলের বন্দুক থেকে গুলি চলে। আশপাশে তখন অন্য পুলিশকর্মীরা ছিলেন। তবে গুলি গিয়ে সোজা লাগে বাঙ্কারে। নবান্নের মত জায়গায় গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায় বলে মনে হলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *