Kolkata

আজ থেকে বাড়ল বাস ভাড়া

ডিজেলের দাম বৃদ্ধিকে সামনে রেখে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠনগুলি। কিন্তু তার আগেই গত বুধবার তাদের ভাড়া বৃদ্ধির দাবি মেনে প্রতি স্টেজে ১ টাকা করে ভাড়া বাড়ানোয় সবুজ সংকেত দেয় পরিবহণ দফতর। বাস মালিকরাও বন্‌ধ তুলে নেন। কিন্তু ভাড়া বাড়লেই তো হল না। প্রামাণ্য সরকারি সিলমোহর দেওয়া চার্ট বাসে না থাকলে অতিরিক্ত ভাড়া দেওয়া নিয়ে জটিলতা তৈরি হবে। তাই ৩ দিন সময় নিয়ে সোমবার থেকে আনুষ্ঠানিক ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

সেইমত এদিন থেকে সাধারণ বেসরকারি বাসে উঠলে যাত্রীদের বাড়তি ১ টাকা করে গুনতে হয়েছে। অনেকে পুরনো ভাড়াতেই টিকিট কাটতে চাইলে কন্ডাক্টরের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে নতুন চার্ট দেখতে চেয়ে সোচ্চার হন যাত্রীরা। ভাড়া বাড়ার পর এমন দৃশ্য নতুন নয়। কয়েকদিন না কাটলে পুরো পরিস্থিতি স্বাভাবিক ছন্দে আসবে না। এদিন আবার চার্ট হাতে না পেয়ে কিছু বাস পুরনো ভাড়াই নিয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *