Kolkata

ডিওয়াইএফআই কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

রবিবার দিনভর উত্তপ্ত রইল কলকাতার বেলেঘাটা। এদিন সকালে ডিওয়াইএফআই-এর মিছিলে হামলা হয়। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অভিযোগ তৃণমূল কর্মীরা লোহার রড নিয়ে মিছিলে হামলা চালায়। এক ডিওয়াইএফআই কর্মীর নাকও ফেটে যায়। প্রাথমিক চিকিৎসার পর ডিওয়াইএফআই-এর তরফে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় যুক্ত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ডিওয়াইএফআই কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধেবেলা বেলেঘাটা থানায় বিক্ষোভ দেখান বামেরা। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে বেলেঘাটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *