Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, বাড়ল সুস্থতার হারও

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের চেয়ে কিছুটা বাড়ল। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যুও বেড়েছে। অন্যদিকে বেড়েছে সুস্থতার হার।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের চেয়ে কিছুটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৩৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জনে।

এর আগের দিন নমুনা পরীক্ষা এক ধাক্কায় আগের দিনের তুলনায় অনেকটা কমার পর এদিন ফের এক ধাক্কায় তা বেড়ে গেছে। ১০ হাজারের ওপর বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৪৬৯টি।

রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২১৫ জন।

এদিন রাজ্যে মৃত্যু বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫২ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরে মারা গেছেন ২ জন ব্যক্তি। ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, মালদা, পূর্ব বর্ধমান, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭২৪ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ৫৩২ জন। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *