Kolkata

বন্ধুর বাড়ির সিঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ছাত্র

কেষ্টপুরের বাসিন্দা সপ্তম শ্রেণির এক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রের দেহ তার বাড়ির কাছে এক বন্ধু বাড়ির সিঁড়ি থেকে উদ্ধার হয়। গত বুধবার ওই বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল। সেখানে নিমন্ত্রিত ছিল কৌশিক কানুনগো নামে সপ্তম শ্রেণির ওই ছাত্র। ওইদিন পরে তার বাড়িতে জানানো হয় ওই বন্ধুর বাড়ির সিঁড়ি থেকে ঝুলছে কৌশিকের দেহ।

খবর পাওয়া মাত্র ওই বাড়িতে ছোটেন কৌশিকের অভিভাবকরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন কৌশিকের গলায় একটি বেল্ট বাঁধা। বেল্টটি অনেকটা কুকুরের গলায় বাঁধার বেল্টের মত দেখতে। আর দেহটি ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কৌশিকের মৃত্যু হয়। এই ঘটনার পর তদন্তে নেমে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসাবেই দেখছে পুলিশ।

কৌশিকের বাড়ির লোকজন অবশ্য এটাকে আত্মহত্যা মানতে নারাজ। তাঁদের দাবি কৌশিককে হত্যা করা হয়েছে। আর সেই হত্যার পিছনে কৌশিকের ওই বন্ধুর হাত রয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ওই বন্ধুর বাড়িতে তালা। পুরো পরিবার অন্যত্র কোথাও রাতারাতি চলে গেছে। এ থেকে আরও কৌশিকের পরিবারের অনুমান যে তাদের ছেলেকে হত্যাই করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *