বাংলাদেশের রেশ কাটতে না কাটতেই ফের আঘাত হানল আইএস। এবার ইরাকের রাজধানী বাগদাদে। বাগদাদের কারাদা এলাকায় শনিবার মধ্যরাতে বিস্ফোরণটি ঘটে। রমজান উপলক্ষে এখানকার একটি শপিংমলে রাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। সামনেই ইদ। তারই কেনাকাটায় ব্যস্ত ছিলেন পরিবার নিয়ে বাগদাদের আমজনতা। পুলিশ জানিয়েছে, শপিং মলের সামনে একটি রেফ্রিজারেটর ভর্তি ট্রাক এসে থামে। সকলের ধারণা ছিল কোনও দোকানের মাল সাপ্লাই দিয়ে এসেছে ট্রাকটি। কিন্তু ওই ট্রাকেই বিস্ফোরক বোঝাই করা ছিল। সেটাই ফাটিয়ে দেয় জঙ্গিরা। ১৩০ জনের মৃত্যু হয়। ১৫০ জন আহত। তাঁদের মধ্য বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শপিং মলটি তো বটেই, আশপাশের সব বাড়িই তছনছ হয়ে যায়। আগুনে ঝলসে যায় আশপাশের গাড়িগুলিও। ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
Read Next
World
September 14, 2026
হল গঙ্গা আরতি, তবে গঙ্গার ধারে নয়, অন্য দেশে অন্য নদীর ধারে
World
September 14, 2026
পায়ের তলায় লাল আর মাথার ওপর নীল, লাল বালির সমুদ্র নিজেই এক আশ্চর্য
September 15, 2026
ভারতের খুব কাছেই রয়েছে হাসির দেশ বা ল্যান্ড অফ স্মাইলস, ঘুরেও এসেছেন অনেকে
September 15, 2026
এই প্রথম পাওয়া গেল এক পূর্ণবয়স্ক টিরেক্স ডাইনোসরের পদচিহ্ন, নতুন কথা জানলেন বিজ্ঞানীরা
September 14, 2026
হল গঙ্গা আরতি, তবে গঙ্গার ধারে নয়, অন্য দেশে অন্য নদীর ধারে
September 14, 2026
পায়ের তলায় লাল আর মাথার ওপর নীল, লাল বালির সমুদ্র নিজেই এক আশ্চর্য
Related Articles
Leave a Reply










