SciTech

টাকা দিলে কেনা যাবে রোদ, এবার রোদ বিক্রির পরিকল্পনা করছে একটি সংস্থা

কোনওদিন রোদও কেনা যাবে সেটা বোধহয় কাহিনিতেও শোনা যায়নি। তবে এবার তা বাস্তবে করে দেখাতে চলেছে একটি স্টার্টআপ সংস্থা।

সন্ধে তো নামবেই। কিন্তু যদি সেই সময় কারও সূর্যালোকের দরকার পড়ে? যদি কোথাও উদ্ধারকাজের জন্য সূর্যের আলো হলে ভাল হয়? বা অন্য কোনও প্রয়োজনে সূর্যের আলোর দরকার পড়ে? এমন তো হতেই পারে। সেজন্য পরদিন সকালের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

কিন্তু আগামী দিনেও কি সেই অপেক্ষা করতে হবে? যদি সন্ধে বা রাতে প্রয়োজনে সূর্যের আলো কিনে আলোকিত করা যায় প্রয়োজনীয় এলাকা? কল্পবিজ্ঞান বলে মনে হচ্ছে কি? নাকি রূপকথা?

না এর কোনওটাই নয়। মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্টআপ সংস্থা এবার সূর্যের আলো বা রোদ বিক্রি করার পরিকল্পনা করেছে।

সন্ধে নামার পর যদি কারও রোদের দরকার পড়ে তাহলে তিনি সে রোদ কিনে নিতে পারবেন। এই সংস্থাই বিক্রি করবে রোদ। তিনি যে অংশে রোদ চাইবেন সেখানেই এসে পড়বে রোদ।

এই অসম্ভবকে সম্ভব করতে সংস্থার তরফে মহাকাশে আয়না লাগানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে মহাকাশে ৫০ হাজার কৃত্রিম উপগ্রহ পাঠানোর ভাবনা তাদের।

সেসব কৃত্রিম উপগ্রহ একটি করে আয়না নিয়ে যাবে। যে আয়না দিয়ে মহাকাশ থেকে প্রতিফলিত করা হবে সূর্যের আলোকে। একেবারে নির্দিষ্ট জায়গায় প্রতিফলিত হবে সূর্যালোক। আর সেটার জন্য সংস্থার কাছ থেকে রোদ কিনতে হবে গ্রাহককে।

এ নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করে দিয়েছে ওই সংস্থা। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় এই আলো কেমন হবে তার একটা ঝলকও প্রদর্শিত করেছে তারা। দ্যা গার্ডিয়ান সহ অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে এই তাক লাগানো সংবাদ।

Show Full Article