National

ইতিহাস গড়ার অপেক্ষায় নতুন মেট্রো লাইন, পুনের ২টি অভিনবত্ব নজর কাড়বে সকলের

একটি মেট্রো পরিষেবা এখন শুরু হওয়ার অপেক্ষায়। যার ২টি অভিনব দিক দেশের সকলের নজর কেড়ে নেবে। কার্যত ইতিহাস গড়বে পুনের এই নতুন পথচলা।

ভারতে মেট্রো চলাচল কলকাতা শহরেই প্রথম শুরু হয়েছিল। কিন্তু এখন দেশের অনেক শহরেই মেট্রো পরিষেবা পাওয়া যায়। একাধিক দিকে ছুটছে মেট্রো। বিভিন্ন রং দিয়ে আলাদা করা হয় মেট্রো রুট।

একাধিক শহরে ছড়িয়ে পড়া এই মেট্রো পরিষেবা সাধারণ মানুষের শহর ও শহরতলীর নানা প্রান্তে অল্প সময়ে পৌঁছে যাওয়া সহজ করে দিয়েছে। এমনই একটি নতুন লাইন চালু হওয়ার অপেক্ষা।

পুনে শহরে মেট্রোর পিঙ্ক লাইন পথচলা শুরুর অপেক্ষায়। যার ২টি অভিনব বৈশিষ্ট্য মেট্রো পরিষেবার দুনিয়ায় ইতিহাস রচনা করতে চলেছে।

একটি হল এই লাইনে মেট্রো চলাচল শুরু হলে প্রতিটি মেট্রোই চালিত হবে মহিলাদের দিয়ে। কেবল মহিলাদের দিয়ে তৈরি হবে ট্রেন অপারেটিং টিম। যা এই প্রথম হতে চলেছে।

আরও একটি বিষয়ে এই লাইন নজর কাড়বে। সেটা হল সৌরশক্তি চালিত ট্রেন পরিষেবা। এই রুটে যত ট্রেন চলবে তার জন্য যে বিদ্যুতের প্রয়োজন তার ৩০ শতাংশ সৌরশক্তি দ্বারা পূরণ করা হবে।

বিকল্প চালিকা শক্তি হিসাবে মেট্রো চলাচলেও সৌরশক্তির এই গুরুত্ব বৃদ্ধি অবশ্যই এক অভিনব পদক্ষেপ। যা আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

পুনে মেট্রোর লাইন ৩-এর ২৩ কিলোমিটার করিডর-এর পথচলা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আপাতত সেই অপেক্ষায় রয়েছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article