Feature

একটি রাজ্যে রয়েছে ১ হাজারের ওপর রেলস্টেশন, যা অন্য কোনও রাজ্যে নেই

ভারতের বিভিন্ন রাজ্যে যোগাযোগের বড় ভরসা রেল। ভারতে এমন একটি রাজ্য রয়েছে যেখানে রয়েছে ১ হাজারের ওপর রেলস্টেশন।

ভারত জুড়ে ছড়িয়ে আছে রেললাইন। একমাত্র সিকিম বাদ দিয়ে দেশের যে কোনও কোণায় পৌঁছে যাওয়ার জন্য রেল সকলের বড় ভরসা। সে যাত্রী পরিবহণ হোক বা পণ্যপরিবহন, ভারতীয় রেল পৌঁছে গেছে সর্বত্র।

গ্রাম থেকে শহর সর্বত্র যোগাযোগ সুগম করতে রয়েছে রেললাইন, রেলস্টেশন। ভারতের সব রাজ্যেই রেলস্টেশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলস্টেশন কোন রাজ্যে রয়েছে এটা তো সকলের জিজ্ঞাস্য। উত্তরটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়। রাজস্থানও নয়। মধ্যপ্রদেশ বা তামিলনাড়ু বা মহারাষ্ট্রও নয়। উত্তরেই লুকিয়ে আছে উত্তর।

উত্তরপ্রদেশ হল সেই রাজ্য যে রাজ্যে অন্য সব রাজ্যের চেয়ে বেশি রেলস্টেশন রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশে ১ হাজারের ওপর রেলস্টেশন রয়েছে। ১১০০ থেকে ১২০০ সংখ্যক রেলস্টেশন ছড়িয়ে আছে উত্তরপ্রদেশের শহর, গ্রামে।

এই রাজ্যই ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। আর সেখানেই রয়েছে সবচেয়ে বেশি স্টেশন। এই রাজ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেল জংশনও রয়েছে। যার মধ্যে অন্যতম প্রয়াগরাজ, মথুরা, কানপুর, বারাণসী-র মত জংশন।

উত্তরপ্রদেশ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার যেমন সুবিধা রয়েছে, তেমনই রাজ্যের বিভিন্ন ছোট ছোট জায়গাতেও সহজে পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে রেলপথে। পণ্যপরিবহনের সুবিধা এ রাজ্যের অর্থনীতিকেও মজবুত করেছে। যার পিছনে বড় অবদান রয়েছে রেলের।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *