Feature

বিশ্বে ইডলির রাজধানী বলা হয় এই ভারতীয় শহরকে, তকমার পিছনে রয়েছে অন্য কারণ

ইডলি দক্ষিণ ভারতীয় খাবার হলেও ভারতের প্রায় সব প্রান্তেই ইডলি পাওয়া যায়। বিশ্বে ইডলির রাজধানীর তকমা কিন্তু একটি শহরের ঝুলিতেই রয়েছে।

ইডলি নামে খাবারটি শুধু ভারতে নয়, বিশ্বের অনেক প্রান্তেও পরিচিত। প্রধানত এটি দক্ষিণ ভারতীয় খাবার। ধোসা বা উত্তপমের মতই ইডলির গায়ে দক্ষিণ ভারতীয় খাবারের তকমা রয়েছে। কিন্তু কলকাতা থেকে শুরু করে দেশের নানা প্রান্তেই ইডলি বেশ পরিচিত খাবার।

অনেক জায়গাতেই ইডলি পাওয়া যায়। সাধারণ মানুষের টিফিন থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ইডলি পছন্দের। চালের গুঁড়ো আর বিউলির ডালের মিশ্রণ এক রাত ফেলে রাখার পর তা দিয়ে তৈরি হয় এই নরম সাদা প্রধানত চেপ্টা গোলাকার খাদ্যটি।

যা সম্বর ডাল ও বিশেষ দক্ষিণ ভারতীয় চাটনি দিয়ে সব বয়সের মানুষের পছন্দের রসনা। দক্ষিণ ভারতের সর্বত্র তো বটেই, ভারতেও নানা প্রান্তে সহজেই পাওয়া যাওয়া ইডলি।

তবে ইডলির জন্য বিখ্যাত কিন্তু একটি শহর। বিশ্বে ইডলির রাজধানী তকমা পেয়েছে ভারতের এই অন্যতম শহরটি। এই শহরের বিশ্বের ইডলি রাজধানী হয়ে ওঠার পিছনে রয়েছে সেখানকার ইডলির বিভিন্ন ধরণ।

চেন্নাই শহরে এত রকমের ইডলি পাওয়া যায় যা ইডলি প্রেমীদের মুগ্ধ করে। নানা স্বাদের ইডলিতে রসনা তৃপ্তির সুযোগ রয়েছে এ শহরে। এত প্রকারের ইডলি চেন্নাই ছাড়া অন্যত্র পাওয়া মুশকিল। তাই চেন্নাই পেয়েছে বিশ্ব ইডলি রাজধানীর শিরোপা।

এখানকার বাসিন্দারা তো বটেই, এমনকি চেন্নাই শহরে বেড়াতে বা অন্য কাজে আসা মানুষও এখানকার বিভিন্ন স্বাদের ইডলির স্বাদে মন ভরাতে ভোলেন না।

Show Full Article