ভারতের রসুনের রাজধানীতে গেলে কি রসুনের গন্ধ পাওয়া যায়, শহরটা অনেকেরই চেনা
ভারতের রসুনের শহর বলা হয় এই শহরকে। অনেকের মনে তাই প্রশ্ন জাগে এ শহরে গেলে কি রসুনের গন্ধ পাওয়া যায়? শহরটা কিন্তু অনেকেরই চেনা।
ভারতের এমন বেশ কয়েকটি শহর রয়েছে যা কোনও না কোনও কিছুর রাজধানী বলে পরিচিত। সেটা নানা কারণে হয়। যেমন ভারতের একটি শহরকে বলা হয় ভারতের রসুনের শহর বা দেশের রসুন রাজধানী।
রসুনের গুণ অনেক। যেমন তা রান্নায় উপকারি, তেমনই তা কাঁচাও কোয়া হিসাবে খেয়ে থাকেন অনেকে। শরীরকে সুস্থ রাখা এবং রান্নার স্বাদ বৃদ্ধি, এই জোড়া সাফল্যে রসুন হয়ে উঠেছে দেশের অধিকাংশ হেঁশেলের আবশ্যিক উপাদান।
বাঙালি আমিষ রান্নায় রসুনের বহুল ব্যবহার দেখতে পাওয়া যায়। কিন্তু যে শহরকে রসুনের রাজধানী বলা হয় সে শহর বাংলায় নয়। বরং তা অবস্থিত মধ্যপ্রদেশে।
মধ্যপ্রদেশের মান্দসৌর শহরকেই বলা হয় ভারতের রসুনের শহর বা রসুনের রাজধানী। কিন্তু কেন বলা হয়? তার পিছনেও রয়েছে বিশেষ কারণ।
মান্দসৌর শহরকে ভারতের রসুনের শহর বলার পিছনে একটি বড় কারণ হল এখানকার দারুণ গন্ধযুক্ত রসুন। এখানকার রসুনের গন্ধ বেশ চড়া হয়। আর এখানকার রসুন বহুদিন পর্যন্ত ভাল থাকে। সহজে নষ্ট হয়না।
মান্দসৌরের আশপাশের জমি এবং এখানকার আবহাওয়া রসুন চাষের জন্য উপযুক্ত। ফলে এখানে প্রচুর পরিমাণে রসুন উৎপাদিত হয়। ভারতের রসুনের চাহিদার একটা বড় অংশ পূরণ করে চলেছে মান্দসৌর। মান্দসৌরের নিজস্ব একটি চড়া গন্ধযুক্ত রসুনের প্রকারও রয়েছে। যা সেখানেই উৎপাদিত হয়। মান্দসৌর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের জন্যও।











