Feature

পৃথিবীর একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ প্রকৃতির বুকে ঘোরে, দেশের নাম জানলে গর্ব হবে

বাঘ ও সিংহ, ২ প্রাণিকেই জঙ্গলের সবচেয়ে দাপুটে প্রাণি হিসাবে দেখা হয়। পৃথিবীতে একটাই মাত্র দেশ আছে যেখানকার জঙ্গলে এই ২ প্রাণির দেখা মেলে।

যেখানে বাঘের দেখা পাওয়া যায় এশিয়ার একাধিক দেশে, সেখানে সিংহের দর্শন সবচেয়ে বেশি পাওয়া যায় আফ্রিকায়। পৃথিবীতে যত দেশ রয়েছে সেখানকার জঙ্গলে হয় বাঘ দেখা যায়, নয়তো সিংহ দেখা যায়।

বাঘ এবং সিংহ ২ প্রাণিই একটি দেশের জঙ্গলে ঘুরে বেড়ায় এমন উদাহরণ মাত্র একটিই রয়েছে। সে দেশের নাম যে কোনও ভারতীয়কে গর্বিত করবে।

সিংহ হল আফ্রিকার জঙ্গলের রাজা। আর রয়্যাল বেঙ্গল টাইগার হল ভারতের জাতীয় পশু। একদিকে সুন্দরবনে দেশ বিদেশের পর্যটকেরা হাজির হন রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ার আশায়।

আবার এই পর্যটকেরাই ভারতের অন্য প্রান্তে অর্থাৎ পশ্চিমের গির অরণ্যে হাজির হন সিংহের দেখা পেতে। ভারতীয়রাও তাই করেন। সিংহ দেখার হলে গির অরণ্যে পাড়ি দেন। আর বাঘের জন্য দেশের নানা প্রান্তের জঙ্গলে।

কারণ সুন্দরবন সহ ভারতের অনেক জাতীয় উদ্যানে বা জঙ্গলেই বাঘ রয়েছে। ভারতে লেপার্ড অনেক থাকলেও রাজকীয় চাল বলতে বোঝায় রয়্যাল বেঙ্গল টাইগারকেই। সেই হলুদের ওপর কালো ডোরার বিশাল চেহারার বাঘ ভারতের গর্ব। তা দেশের জাতীয় পশুও।

আবার গির অরণ্যে রয়েছে এশিয়াটিক লায়ন প্রজাতির সিংহের সংসার। এতক্ষণে পৃথিবীর একমাত্র বাঘ ও সিংহ থাকা দেশের নামটা সকলের কাছেই পরিস্কার। ভারতই হল বিশ্বের একমাত্র দেশ যেখানকার জঙ্গলে বাঘ ও সিংহ নিজেদের মত ঘুরে বেড়ায়।

Show Full Article