Business

গত অর্থবর্ষে কত মানুষ যাতায়াত করেছেন ট্রেনে, খতিয়ান দিয়ে বৈদ্যুতিকরণ নিয়ে জানাল রেল

২০২৫-২৬ অর্থবর্ষে কত যাত্রী নিয়ে যাতায়াত করেছে রেল সে খতিয়ান এবার দিয়ে দিল সরকার। সেই সঙ্গে জানাল বৈদ্যুতিকরণ নিয়ে যাত্রীদের ভাল খবর।

ভারতীয় ব্রডগেজ লাইনের বৈদ্যুতিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারতীয় রেল। সেই উদ্যোগকে হাতিয়ার করে এখন এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে প্রায় ১০০ শতাংশ রেলপথেই বৈদ্যুতিকরণ করে ফেলেছে রেল। এখনও পর্যন্ত ৯৯.৬ শতাংশ রেলপথ বৈদ্যুতিকরণ হয়ে গেছে। বাকি আর মাত্র দশমিক ৪ শতাংশ। যা নগণ্য।

রেলপথের বৈদ্যুতিকরণ তেলের খরচ কমাবে। যাতে খরচ কমবে রেলের। বিদ্যুতে রেল ছুটলে দেশের ডিজেল খরচ অনেকটাই কমে যাবে। যা আখেরে দেশের অর্থনীতির জন্যও উপকারি।

প্রসঙ্গত ২০১৪ সালে দেশের ২০ শতাংশ রেলপথই কেবল বৈদ্যুতিকরণ করা হয়েছিল। বাকিটা ডিজেল চালিত ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন সেই বৈদ্যুতিকরণ ৯৯.৬ শতাংশে পৌঁছে ডিজেলের খরচ তলানিতে এনে ঠেকিয়েছে রেল। ডিজেলে খরচ বাঁচিয়ে সেই অর্থে রেলের আধুনিকীকরণ হলে তা সকল যাত্রীর জন্যই সুবিধাজনক হবে।

সরকার এটাও জানিয়ে দিয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেল ৭৪১ কোটি যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। অবশ্যই এটা বড় সাফল্য। কারণ সংখ্যাটা নেহাত কম নয়।

প্রসঙ্গত প্রতিদিন বহু ট্রেন ভারতের বিভিন্ন প্রান্তে যাত্রী নিয়ে ছোটে। এই ট্রেনগুলির সঙ্গে সরাসরি বৈদ্যুতিকরণ যুক্ত। কারণ ট্রেনগুলি ইলেকট্রিক চালিত। ইঞ্জিন টেনে নিয়ে যাবে কিনা তা নির্ভর করে বিদ্যুৎ বাহিত ওভারহেড তার রয়েছে কিনা তার ওপর। সে সুযোগ না থাকলে অগত্যা ডিজেল ইঞ্জিন ব্যবহার করা ছাড়া উপায় থাকত না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *