SciTech

এই প্রথম দৌড় প্রতিযোগিতায় মানুষকে হারিয়ে খেতাব জিতল রোবট

রোবটরা ক্রমশ তাদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। এআই যত উন্নত হচ্ছে রোবটরাও তত শক্তিশালী হচ্ছে। এই প্রথম দৌড় প্রতিযোগিতাতেও মানুষকে হেলায় হারিয়ে দিল রোবট।

দৌড় প্রতিযোগিতায় রোবটরা তাদের দাপট দেখিয়ে দিল। মানুষ ও রোবটদের নিয়ে একটি হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। সেই দৌড়ে মানুষকে হারিয়ে দিল হাত পা থাকা রোবট।

দৌড়টির নামই ছিল মানুষ ও রোবটদের যৌথ দৌড়। সেখানে অংশ নিয়েছিলেন ১২ হাজার মানুষ এবং ১০০টি রোবট। যারা ছুটতে সক্ষম। যে ১২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এই হাফ ম্যারাথনে তাঁদের মধ্যে এমনও অনেকে ছিলেন যাঁরা পেশাদার দৌড়বীর।

দৌড় ছিল ২১.১ কিলোমিটার পথে। দৌড়ে একটি রোবট কিন্তু সকলকে পিছনে ফেলে দেয়। লাইটনিং নামে রোবটটি কার্যত বিদ্যুতের গতিতেই ছুটে এই ২১.১ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যায় অন্তিম লাইনে। ৫০ মিনিট ২৬ সেকেন্ডে এই পথ অতিক্রম করে সেরার শিরোপা অর্জন করে লাইটনিং।

হাফ ম্যারাথনে এখনও পর্যন্ত কোনও মানুষের সবচেয়ে কম সময়ে অন্তিম রেখা ছোঁয়ায় ক্ষেত্রে যে রেকর্ড রয়েছে তার সময় ছিল ৫৭ মিনিট ২০ সেকেন্ড। তার চেয়েও প্রায় ৭ মিনিট আগে এবার কোনও রোবট প্রথমবার এই ধরনের প্রতিযোগিতা জিতে নিল।

চিনের বেজিংয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ধরনের দৌড় প্রতিযোগিতায় এই প্রথম কোনও রোবট মানুষকে হারিয়ে জয়ী হল।

রোবটদের সক্ষমতা ও এআই ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা কি আগামী দিনে মানবসভ্যতার জন্য সত্যিই উপকারি হবে? নাকি এখানে নিয়ন্ত্রণ তৈরি করার দরকার আছে? প্রশ্ন উঠছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *