National

ভগবান শ্রীকৃষ্ণের জীবন ফুটে উঠবে ৯টি গ্যালারিতে, তৈরি হচ্ছে অভিনব মিউজিয়াম

ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শৈশব থেকে একটি একটি করে পর্ব ফুটে উঠবে এক একটি গ্যালারিতে। এমনই এক অভিনব মিউজিয়াম ক্রমশ সেজে উঠছে।

একটি অভিনব মিউজিয়াম তৈরি হচ্ছে। যা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। যেখানে জায়গা পাচ্ছে ৯টি গ্যালারি। যেখানে একটি একটি করে শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি পর্ব তুলে ধরা হচ্ছে। যেখানে ডিজিটাল সুবিধাকে কাজে লাগানো হচ্ছে। শ্রীকৃষ্ণের দর্শন তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে ভগবদগীতাকে।

গুজরাটের দ্বারকার দ্বারকাধীশ মন্দির থেকে ১.৬ কিলোমিটার দূরে তৈরি হচ্ছে এই মিউজিয়াম। যেখানে মিলন ঘটেছে আধুনিক প্রযুক্তি এবং পারম্পরিক ঐতিহ্যের। যেটি সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের কথা তুলে ধরতেই তৈরি করা হচ্ছে।

এতে শ্রীকৃষ্ণের জীবন সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন সকলে। যদি শ্রীকৃষ্ণের জীবন সম্বন্ধে কারও কোনও ভুল ধারনা থাকে তাহলে সেটাও এখানে আসার পর ভেঙে যাবে। তিনি সঠিক তথ্য জানতে পারবেন। অডিও ভিজুয়াল উপস্থাপনা, ত্রিমাত্রিক ম্যাপিংয়ের মধ্যে দিয়ে কৃষ্ণের জীবন ও শিক্ষাকে তুলে ধরা হবে আকর্ষণীয় উপায়ে।

যে ৯টি গ্যালারি তৈরি করা হচ্ছে সেখানে কৃষ্ণের জন্ম থেকে তাঁর জীবনের প্রতিটি ঘটনাকে তুলে ধরা হচ্ছে নিখুঁত করে। যেখানে গোকুল থেকে বৃন্দাবন, গোবর্ধন পাহাড় তুলে ধরা, কালীয় দমন থেকে রাসলীলা সবই জায়গা পাবে।

তুলে ধরা হবে কংস বধ থেকে দ্বারকা গঠন এবং শ্রীকৃষ্ণের মহাভারতে অবদান। এছাড়া এই মিউজিয়ামে থাকবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দর্শকদের কাছে শ্রীকৃষ্ণের জীবন তুলে ধরা।

মিউজিয়ামের খোলা অংশে থাকবে একটি পদ্ম পুকুরও। সব মিলিয়ে শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই মিউজিয়াম এক অনন্য প্রাপ্তি হতে চলেছে দেশি বিদেশি মানুষের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article