World

গুলশন কাণ্ডে গ্রেফতার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য

ঢাকার গুলশন কাফেতে জঙ্গি হামলার ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গিয়াসুদ্দিন এহসানকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইপো আলম চৌধুরী ও এক বিল্ডিং ম্যানেজার মাহমুদুর তুহিনকে।

গিয়াসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গুলশন হামলার জন্য জঙ্গিদের ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। ঢাকা পুলিশ জানিয়েছে, ৫ জঙ্গি গত ১৬ মে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ই ব্লকে ফ্ল্যাট ভাড়া নেয়। যা গিয়াসুদ্দিনই ব্যবস্থা করে দিয়েছিল।

ওই ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ অনেকগুলি খালি বাক্স ও জামাকাপড় পেয়েছে। পুলিশের অনুমান বাক্সগুলির মধ্যে গ্রেনেড ও অস্ত্র রাখা ছিল।

এদিকে গুলশন তদন্তে নেমে গোয়েন্দাদের চোখ কপালে উঠেছে। বহু নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানেও তলে তলে সন্ত্রাসবাদের বীজবপনের কাজ চলছে বলে মনে করছেন তাঁরা।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *