স্বাধীনতা দিবসের দিন আবহাওয়া কেমন থাকবে, কেমন যাবে সপ্তাহ শেষ, পূর্বাভাস পাওয়া গেল
স্বাধীনতা দিবসের দিনটা যেমন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার দিন, তেমনই দিনটা ছুটি কাটানোরও। সেই আনন্দে বৃষ্টি কি বাধ সাধতে পারে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
দেশজুড়ে ৮০ তম স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। দেশের অন্য প্রান্তের সঙ্গে পশ্চিমবঙ্গেও যথোচিত মর্যাদায় পালিত হবে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিনটা উপভোগ করার মত ছুটিও। কিন্তু ছুটি তখনই চুটিয়ে উপভোগ করা সম্ভব যদি আকাশ পরিস্কার থাকে।
মেঘে ঢাকা বৃষ্টি ভেজা দিন মানে ছুটি ঘরে বসেই কাটিয়ে দেওয়া। স্বাধীনতা দিবসে কি মানুষ সারাদিন ঘরের বাইরে আনন্দে মেতে উঠতে পারবেন। বৃষ্টি কেমন হবে। সব উত্তর দিল আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আর সেই পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে স্বাধীনতা দিবসের দিন। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সমুদ্র উত্তাল থাকবে।
পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ১৪ ও ১৫ অগাস্ট। রবিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির আবহাওয়াই বজায় থাকবে।
ফলে স্বাধীনতা দিবসের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টি পাবে। তার মধ্যেই পালন করতে হবে স্বাধীনতা দিবস। উপভোগ করতে হবে ছুটি। বৃষ্টিহীন থাকবেনা দিনটি।
উত্তরবঙ্গের ছবিটা আলাদা নয়। সেখানেও স্বাধীনতা দিবসের দিন সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মত একই আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে। অর্থাৎ সহজ করে বললে রাজ্য জুড়েই স্বাধীনতা দিবসের দিন বৃষ্টি ঝরবে।
ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতা।












