State

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে হবে, কবে থেকে ফের বাড়বে গরম

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কবে হবে এই পরিস্থিতি। গরম কবে থেকে বাড়বে, তার পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর।

মে মাসে যে গরম দেখে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত তার ধারেকাছেও গরম চোখ রাঙাতে পারছেনা। বরং মেঘলা আকাশ। বিকেল এলে বৃষ্টির পরিবেশ। ঠান্ডা হাওয়া। ঝোড়ো বাতাস। সব মিলিয়ে মে মাসের গরম এবারের মে মাসে এখনও সেভাবে সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। রোদ উঠলেও গরম সেভাবে বাড়তে পারেনি।

রবিবার প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হুগলি, উত্তর ২৪ পরগনা, ২ বর্ধমান এবং বাঁকুড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

রবিবার দক্ষিণবঙ্গবাসী ঝড়বৃষ্টি পেলেও আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টি অতটাও হবেনা। রোদ থাকবে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি চড়বে। তারপর অবশ্য আর বড় পরিবর্তন কিছু হবেনা। ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বাড়বে গরম।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তেমনটা হচ্ছেনা। বরং উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এমন আবহাওয়া। আগামী ৭ দিনে সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবেনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

সার্বিকভাবে কিন্তু মে মাস নিয়ে পূর্বাভাস এখনও মিলে গেছে। প্রবল গরমের চেনা মে মাস যে এবার থাকবেনা তা আগেই জানিয়েছিলেন আবহবিদেরা। সেটা মিলেও গেছে। মে মাসের এক তৃতীয়াংশ কেটে গেছে। আবহাওয়া কিন্তু মোটেও গ্রীষ্মের দাবদাহের প্রাবল্য বহন করছেনা।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *